বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

রোহিঙ্গা ইস্যু:মিয়ানমারের বিরুদ্ধে আইসিজে’তে আবেদন করবে নেদারল্যান্ডস ও কানাডা

রোহিঙ্গা বস্তি

ভয়েস নিউজ ডেস্ক:

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার দায়ের করা মামলার সমর্থনে আবেদন পেশ করবে নেদারল্যান্ডস এবং কানাডা। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে এই অঙ্গীকারের কথা উল্লেখ করেছেন। চিঠিতে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের (আইসিজে) মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি মিয়ানমার সরকারের নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে নেদারল্যান্ডস সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (১৮ অক্টোবর) নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ড. মোমেনের সঙ্গে সাক্ষাতের সময় সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই চিঠি হস্তান্তর করেন।

সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত উল্লেখ করেন, ২০২০ সালের ২ সেপ্টেম্বর নেদারল্যান্ডস এবং কানাডার যৌথ বিবৃতিতে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিপক্ষে গাম্বিয়ার দায়ের করা মামলার সমর্থনে সার্বিক সহযোগিতার অঙ্গীকার করা হয়েছিল। এসময় নেদারল্যান্ডস এবং কানাডা এ আদালতে একটি পৃথক যৌথ আবেদন পেশ করবে বলেও জানানো হয়। মিয়ানমারে গণহত্যার বিচার ও তা প্রতিরোধে গাম্বিয়া গত বছর ১৯৪৮ সালের কনভেনশন লঙ্ঘনের অভিযোগ আনে মিয়ানমারের বিপক্ষে।

বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয়প্রাপ্ত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য নেদারল্যান্ডসের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে রাষ্ট্রদূত উল্লেখ করেন। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে নেদারল্যান্ডস সরকারের অঙ্গীকারের বিষয়টিও তুলে ধরেন। হ্যারি ভারওয়েজ এ সমস্যার টেকসই সমাধানের লক্ষ্যে ন্যায়বিচার এবং জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।’ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে সমন্বয় করে রাখাইন রাজ্যে সহায়ক পরিবেশ সৃষ্টিতে এবং রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে নেদারল্যান্ডসকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান ড. মোমেন। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION