বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

গণতন্ত্রকে শক্তিশালীকরণের পাশাপাশি প্রাতিষ্ঠানিক রূপদানে কাজ করছে সরকার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (ফাইল ছবি)

ভয়েস নিউজ ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করছে। কিন্তু জনগণের মনের ও চোখের ভাষা বুঝতে না পারা বিএনপির ব্যর্থতা।

সোমবার সকালে সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে শক্তিশালীকরণের পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘এখন যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করা হচ্ছে জনগণকে। কিন্তু বিএনপির জনগণের মনের ও চোখের ভাষা বুঝতে না পারাই তাদের মূল ব্যর্থতা।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রতিককালে উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুড়ছে। তাদের বিরোধিতা আর মিথ্যাচার এখন অস্থিমজ্জার অংশ হয়ে গেছে। কোনো ইস্যুতে বিএনপি স্থির নয়, মাঠের রাজনীতিকে তারা এখন ফেইসবুকের মাধ্যমে ব্যবহার করছে।

তিনি বলেন, বিএনপির রাজনীতি এখন বহুদূর থেকে ভেসে আসা। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে, মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই।

কোনো অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যাওয়া চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ষড়যন্ত্র ও অস্থিরতা তৈরিতে বিনিয়োগ না করে জনগণের পাশে থাকুন। ক্ষমতায় যাওয়ার জন্য কোনো অগণতান্ত্রিক পথ বেছে নেবেন না।

নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করছে দাবি করে সেতুমন্ত্রী বলেন, কমিশনকে শক্তিশালী করতে সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। ঢালাও সমালোচনা না করে গঠনমূলক অভিযোগ দিলে কমিশন নিশ্চয়ই ব্যবস্থা নেবে। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION