শনিবার, ২৭ Jun ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন স্টেটের একটি বিদ্রোহী গ্রুপ অং সান সু চির দলের তিন প্রার্থীকে অপহরণের দায় স্বীকার করেছে।আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন বিদ্রোহীরা।নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে এলডি দলের মিন অং, নি নি মে মিন্ট ও চিত চিত চা তাদের প্রচারণা চালাতে গলে অপহরণের শিকার হন।
অঞ্চলটিতে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করতে থাকা আরাকান আর্মি সোমবার বিবৃতিতে জানিয়েছে, প্রার্থীদের বিষয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত তদন্ত চলবে।একই সঙ্গে বলা হয়েছে, আটক শিক্ষার্থীদের মুক্তি দিলে তিন প্রার্থীদের বিষয়ে তারাও বিবেচনা করবে।
রাখাইন রাজ্যে গত বছর থেকে সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। লড়াই চলছে সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে। আরাকান যোদ্ধারা জাতিগতভাবে রাখাইন এবং প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী। এই সংঘাতে চলতি বছরের শুরুর দিক থেকে প্রায় ২০ হাজার বেসামরিক লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
এলডির সমর্থকেরা জানিয়েছেন, গত সপ্তাহে আরকান আর্মির সদস্যরা তাদের মারধর করে ওই তিন প্রার্থীকে তুলে নিয়ে যায়।
সম্প্রতি করোনার মধ্যেই মিয়ানমারে জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়। ১ জুলাই দেশটির নির্বাচন কমিশন জানায়, আগামী ৮ নভেম্বর নির্বাচন হতে যাচ্ছে। সু চি আগেই জানিয়েছেন, তার দল নির্বাচনে লড়বে।
ভয়েস/আআ