মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

রিয়ালের সূচনীয় পরাজয়

খেলাধুলা ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগটা বাজেভাবে শুরু হলো প্রতিযোগিতার সফলতম দল রিয়াল মাদ্রিদের। বুধবার রাতে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শাখতার দোনেৎস্কের কাছে ২-৩ গোলে হেরে গেছে জিনেদিন জিদানের দল।

লা লিগায় কাদিজের কাছে পরাজয়ের কয়েক দিনের মধ্যেই এই ম্যাচ হারল জিদানের শিষ্যরা।

অধিনায়ক সার্জিও রামোসকে ছাড়া খেলতে নামা রিয়াল প্রথমার্ধেই তিন গোলে পিছিয়ে পড়ে। ২৯ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার তেতে প্রথম এগিয়ে নেন ইউক্রেনীয় ক্লাবকে। চার মিনিট পর রিয়ালের রাফায়েল ভারানে নিজেদের জালেই বল ঠেলেন। ৪২ মিনিটে মানোর সলোমন করেন তৃতীয় গোল।

বিরতির পর ৫৪ থেকে ৫ মিনিটের মধ্যে লুকা মদ্রিচ ও ভিনিসিউস জুনিয়র ব্যবধান কমিয়ে আশা জাগিয়েছিলেন রিয়ালের। ইনজুরি টাইমে তৃতীয় গোলের আনন্দেও মেতেছিল স্প্যানিশরা। কিন্তু অফসাইডে তা বাতিল হয়ে যায়। করোনায় আক্রান্ত শাখতার তাদের প্রথম একাদশের ১০ জনকে ছাড়াই খেলতে নামে।শনিবার বার্সেলোনার সঙ্গে ন্যু ক্যাম্পে এল ক্লাসিকো খেলবে রিয়াল মাদ্রিদ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION