মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

রাজস্থানের জয়ে স্টোকসের সেঞ্চরি

খেলাধুলা ডেস্ক:

স্কোর বোর্ডে বড় রান তুলেও ম্যাচ হারতে হল মুম্বাই ইন্ডিয়ান্সকে। আসলে হার মানল বেন স্টোকসের কাছে। দারুণ এক সেঞ্চুরিতে রাজস্থান রয়্যালসকে জয় উপহার দিলেন ইংলিশ অলরাউন্ডার।রবিবার আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ১৯৬ রান তাড়া করে ৮ উইকেটে জিতেছে রাজস্থান।

আবুধাবিতে প্রথমে ব্যাট করে মুম্বাই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান তোলে। হার্দিক পান্ডিয়া ২১ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ২টি চার ও ৭টি ছক্কা হাঁকান তিনি।

জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান ১৮.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। স্টোকস ৬০ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন। ১৪টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান তিনি। স্যামসন অপরাজিত থাকেন ৩১ বলে ৫৪ রান করে। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান।

মুম্বাইয়ের হয়ে পান্ডিয়া ছাড়াও রান পেয়েছেন ইশান কিষাণ (৩৭), সূর্যকুমার যাদব (৪০) ও সৌরভ তিওয়ারি (৩৪)। রাজস্থানের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন আর্চার ও গোপাল। ম্যাচের সেরা হয়েছেন স্টোকস।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION