রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

পেকুয়ায় পৃথক সড়ক দ‍ুর্ঘটনায় নিহত ২

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় সিএনজি ড্রাইভার মোঃ তারেক (৩৭) ও পাখি বেগম (৫৫) নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩জন গুরুতর আহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

নিহত মোঃ তারেক মগনামা ইউনিয়ন ও পাখি বেগম রাজাখালীর বাসিন্দা।

রবিবার রাত ১০ টায় পেকুয়া বাজার ও সোমবার বেলা সাড়ে ৩টায় নন্দীর পাড়া স্টেশনে এ ঘটনা ঘটে।

নন্দীর পাড়ার বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শী ভুট্টু জানান, নন্দীর পাড়া স্টেশনে সিএনজি আর ডাম্পার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ড্রাইভার তারেক নিহত হয়। এ ঘটনায় অজ্ঞাত আরো ৩ যাত্রী গুরুতর আহত হলে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রবিবার রাতের ঘটনায় প্রত্যক্ষদর্শী মোঃ শুক্কুর বলেন, রাত ১০টার দিকে পেকুয়া বাজারস্থ জেনারেল হাসপাতালের সামনে সিএনজি গাড়ির ধাক্কায় পাখি বেগম আহত হয়। চট্টগ্রাম হাসপাতালে নেয়ার পথিমধ্যে মারা যায়।

পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার মুঠোফোন রিসিভ না করলে ডিউটি কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কয়জন মারা গেছে সেই তথ্য আসে নাই। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আর বাজারের ঘটনায় এ মহিলা মারা গেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION