মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

দশকসেরা গোলের তালিকায় সোহেল রানা

খেলাধুলা ডেস্ক:

২০১৯ সালে এএফসি কাপে আবাহনী লিমিটেডের হয়ে দুর্দান্ত এক গোল করেছিলেন সোহেল রানা। উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টি ফাইভের বিপক্ষে করা সেই গোল এএফসির সপ্তাহের সেরা গোল নির্বাচিত হয়েছিল। এবার সেই গোল টুর্নামেন্টের দশকসেরা গোলের তালিকায়ও ঢুকে গেছে।

আসলে সোহেল রানা তো বটেই, গোলটি ভুলতে পারার কথা নয় বাংলাদেশি কোনো ফুটবল প্রেমীর। একে তো এপ্রিল টোয়েন্টি ফাইভের বিপক্ষে সেই ম্যাচে আবাহনীর জয়টাই অনেক দিন মনে রাখার মতো। তার ওপর আবাহনীর ৪-৩ গোলে জেতা ম্যাচের প্রথম গোলই ছিল সেটি। নাবিব নেওয়াজের ব্যাকহিলে ২৫ গজ দূর থেকে নেওয়া প্রথম শটেই লক্ষ্যভেদ সোহেলের।

দশক সেরা গোল নির্বাচন করতেও একটি ‘খেলা’ আয়োজন করেছে এএফসি। তারা সেরা ৩২-এর একটি তালিকা দিয়েছে। যেখান থেকে ধাপে ধাপে সেরা ১৬, সেরা ৮, সেরা ৪ থেকে গোলের সংখ্যা নেমে আসবে দুইয়ে। এরপরই নির্বাচিত হবে গত এক দশকে এএফসি কাপের সেরা গোল।

পুরো প্রক্রিয়াই নির্ভর করবে সমর্থকদের ভোটের ওপর। অনলাইনে এএফসির ওয়েবসাইটে গিয়ে সরাসরি একটি ক্লিক করেই ভোট দিতে পারবেন সমর্থকেরা।

সেরা ষোলোর লড়াইয়ে সোহেলের গোলের প্রতিদ্বন্দ্বী সিঙ্গাপুরের হোম ইউনাইটেডের হয়ে ২০১৭ সালে ভিয়েতনামের থান কুয়াং নিন ক্লাবের বিপক্ষে করা খায়রুল নিজামের গোল।

সমর্থকদের ভোটে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে এগিয়ে আছেন অবশ্য সোহেলই। এরই মধ্যে আবাহনী মিডফিল্ডার পেয়েছেন ৮০ শতাংশ ভোট। মঙ্গলবার বিকেলে শেষ হচ্ছে ভোটিং।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION