রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

বিশ্বনবী (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ভয়েস প্রতিবেদক:

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কুশপুত্তলিকা পুড়ানো হয়। বুধবার (২৮ অক্টোবর) বিকালে বৃহত্তর বাহারছড়া ও পশ্চিম নতুন বাহার ছড়া সমাজ কল্যাণ সংঘ আয়োজিত মাওলানা মোঃ ওয়াহিদুল ইসলাম ও দৈনিক কক্সবাজার বার্তা সম্পাদক (ভারপ্রাপ্ত) এইচ, এম নজরুল ইসলামের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্স সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাÐ বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই। ফ্রান্স সরকার তাদের নিজেদের সেক্যুলার হিসেবে দাবি করে।

একটি সেক্যুলার রাষ্ট্র সরাসরি কোনও ধর্মকে আঘাত করে কিছু করতে পারে না। বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জন করা আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর বাহারছড়া ও পশ্চিম নতুন বাহার ছড়া সমাজ কল্যাণ সংঘের ইমরান, মো. আরমান মনি, মো. হাসান, ফজলে সুবেহান সাকিব, আব্দুস সবুর, এমদাদ জুবাইয়ের, শোয়েব মো. রাহাত, জাহেদুল ইসলাম কামাল, মোঃ আরমান মনি, মো. ফারবেজ, মো. জাবেদ, মো. হাবিবুর রহমান, মো. সাজিন, মো. রিয়াজ উদ্দিন তারেক প্রমূখ।

এতে বৃহত্তর বাহারছড়া ও পশ্চিম নতুন বাহার ছড়া সমাজ কল্যাণ সংঘের শত শত তরুণ-যুবক অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION