বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আমরা বলিনা আ.লীগ চিরদিন ক্ষমতায় থাকবে:কাদের

ওবায়দুল কাদের

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপিকে গণতন্ত্রের ভাষায় কথা বলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে তা আমরা বলি না।

শনিবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালীর চৌমুহনী পৌর পার্ক ও পৌর বাস টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আমাদের শত্রু নয়। আমরা তাদের নেতিবাচক রাজনীতির বিরোধিতা করি। তারা হাওয়া ভবনের নামে সর্বত্র লুটপাট করায় দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’

তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব একজন সজ্জন মানুষ। তাকে অন্ধকার থেকে পুতুল নাচানো হয়। তিনি নির্বাচিত হওয়ার পরও তাকে সংসদে যেতে দেওয়া হয়নি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আসুন হঠকারিতা বাদ দিয়ে গণতন্ত্রের ভাষায় কথা বলি। আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে তা আমরা বলি না। তবে জনগণের প্রতি আমাদের আস্থা আছে।’

তিনি আরও বলেন, দলীয় পরিচয় কোনো অপরাধীর পরিচয় বা রক্ষাকবচ হতে পারে না। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং কালচার আমাদের সব উন্নয়নকে ম্লান করে দেয়।

সেতুমন্ত্রী বলেন, বর্তমান সরকার সন্ত্রাসী ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

এ সময় মেয়র আক্তার হোসেন ফয়সলের সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খাঁন, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

একই সময় ঢাকা থেকে ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION