শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বিশ্বজুড়ে মার্কিন নির্বাচনের সরগরম

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের বহুল প্রতিক্ষীত প্রেসিডেন্ট নির্বাচন আজ। দুনিয়াজুড়ে বিভিন্ন দেশের সরকার এখন উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে এ নির্বাচনের দিকে। তবে প্রতিবার যেমন করে নজর থাকে কে প্রেসিডেন্ট হচ্ছেন তা দেখার জন্য, এবার তা হচ্ছে না। কারণ, হারলে পরাজয় মেনে নেবেন কিনা; নির্বাচনি প্রচারকালে তা নিয়ে পরিমাণ সংশয়ের জন্ম দিয়েছেন ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সবার চোখ তাই ভোট পরবর্তী অনিশ্চয়তায়। বিশ্লেষকরাও ট্রাম্পের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সন্দিহান।

পুরো দুনিয়া তাই আগ্রহ নিয়ে পর্যব্ক্ষেণ করছে মার্কিন নির্বাচন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হবেন; নতুন প্রেসিডেন্টের বিদেশ নীতি কেমন হবে পৃথিবীর বহু দেশের জন্যই তা গুরুত্বপূর্ণ। নানা কারণে দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতাও বাইরের দুনিয়ার কাছে গুরুত্বপূর্ণ।

যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বৈদেশিক নীতি গবেষণা দল চ্যাট্যাম হাউজ বলছে, ‘যিনি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হবেন, তিনি আমেরিকার কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পদ কিভাবে কাজ করছে এবং বিশেষত যুক্তরাষ্ট্র তার বর্তমান মিত্র ও বহুপাক্ষিক সংস্থাগুলোর সঙ্গে কিভাবে সম্পর্ক বিদ্যমান রাখবে তা নির্ধারণ করবেন। যিনিই হোয়াইট হাউজে বসবেন, তিনিই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের স্বরূপ এবং বৈশ্বিক অর্থনীতিতে তার পথনির্দেশনা নির্ধারণ করবেন। এটি যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে।’

এবারের নির্বাচনে রেকর্ড ৯ কোটি ৬০ লাখ আগাম ভোট পড়েছে বলে জানিয়েছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইউএস ইলেকশনস প্রজেক্ট। আগাম ভোটের এই সংখ্যাই এবারের নির্বাচনের প্রতি মার্কিন নাগরিকদের আগ্রহের জানান দেয়। ধারণা করা হচ্ছে, গত ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে এবারই দেশটিতে সবচেয়ে বেশি ভোট পড়বে।

বিশ্বের শক্তিধর দেশ হওয়ার বাইরের দেশের সাধারণ মানুষেরও মার্কিন নির্বাচনের প্রতি আগ্রহ রয়েছে। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ এ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। সূত্র: ভয়েস অব আমেরিকা, বিবিসি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION