বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আমরা শপথ করবো সাম্প্রদায়িক অপশক্তি উৎপাটন করে সোনার বাংলা গড়বো:কাদের

ওবায়দুল কাদের, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির চক্রান্ত যায়নি মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, আমরা আজ সাম্প্রদায়িক বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার শপথ করবো।

মঙ্গলবার জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এখনো স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির চক্রান্ত-ষড়যন্ত্র থেমে যায়নি। কাজেই আজ আমরা শপথ করবো- আমরা আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে তথা সাম্প্রদায়িক বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করবো।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এক বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বলেছেন- সৎ ও যোগ্য নেতার অভাব। আমি বলবো- আয়নায় নিজের চেহারাটা দেখুন। এ দেশে দুর্নীতির রাজনীতি প্রাতিষ্ঠানিকিকরণ যারা করেছেন, তারা হলো বিএনপি। পর পর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। সেই বিএনপির মুখে সততার রাজনীতির কথা শোভা পায় না।’

ওবায়দুল কাদের বলেন, ‘এ দেশের ইতিহাসে বঙ্গবন্ধু হচ্ছে সৎ এবং যোগ্য নেতা। বঙ্গবন্ধুর পর অর্থাৎ পঁচাত্তর পরবর্তীতে সবচেয়ে সৎ এবং যোগ্য নেতা বিশ্ব নন্দিত শেখ হাসিনা।’

এ সময় ইতিহাসে সত্যের স্বার্থে ও নতুন প্রজন্মকে জানাতে জেল হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করা দরকার মন্তব্য করে তিনি বলেন, ‘জেল হত্যাকাণ্ডের অনেক রহস্য উন্মোচন এখনো হয়নি। নতুন প্রজন্মের জন্য এ রহস্য খুঁজে বের করতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘১৫ আগস্ট ও ৩ নভেম্বর একই সূত্রে গাঁথা এবং একই চক্রান্তের ধারাবাহিকতা। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে এই দুটি কলঙ্কিত হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে। অভিভাবক শূন্য করতে বঙ্গবন্ধু হত্যা আর নেতৃত্ব শূন্য করতেই একাত্তরের পরাজিত শক্তি জেল হত্যা সংঘটিত করেছিল।’ সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION