বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস গত দু’দিন দিন যাবৎ অসুস্থ ছিলেন। আজ তাদের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে।
চিকিৎসকের পরামর্শে তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
শায়রুল বলেন, পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আব্বাস দম্পতি।
এদিকে আব্বাস দম্পতি ছাড়াও দলটির আরও একাধিক শীর্ষ নেতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপনসহ আরও অনেকে।
ভয়েস/আআ