বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

আইসিসি’র অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অটুট সাকিব

খেলাধুলা ডেস্ক:

এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেন ২৯ অক্টোবর। লম্বা একটা সময় মাঠের বাইরে থাকলেও ওডিআই ক্রিকেটে আইসিসি’র অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অটুট রয়েছে সাকিব আল হাসানের।

বুধবার অলরাউন্ডারদের হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। তাতে ৩৭৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশের সাকিব।

এক বছরের নিষেধাজ্ঞায় কিছুই হয়নি দেশসেরা ক্রিকেটারের।
জুয়াড়ির কাছ থেকে একাধিকবার ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষকে না জানানোয় গত বছরের ২৯ অক্টোবর সাকিবকে নিষিদ্ধ করে আইসিসি।

দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলেও এর মধ্যে এক বছরের শাস্তি স্থগিত। সে অনুযায়ী, গত বৃহস্পতিবার নিষেধাজ্ঞামুক্ত হন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়।

নিষেধাজ্ঞার কারণে খুব বেশি ক্রিকেট মিস করতে হয়নি সাকিবকে। কেননা করোনাভাইরাস মহামারির কারণে মাঠে এখনো পুরোদমে ক্রিকেট গড়াচ্ছে না। লম্বা একটা সময়তো কোনো খেলাই হয়নি।

অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে সাকিবের পরেই রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, রেটিং পয়েন্ট ৩০১। ২৮১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছেন ইংল্যান্ডের ক্রিস ওকস।

একধাপ উন্নতি নিয়ে চতুর্থস্থানে আছেন তার সতীর্থ বেন স্টোকস।
একধাপ অবনমন নিয়ে পঞ্চমস্থানে আছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম। নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম, আফগানিস্তানের রশিদ খান, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও ভারতের রবীন্দ্র জাদেজা আছেন যথাক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবমস্থানে।

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্সে একধাপ উন্নতি নিয়ে শীর্ষ ১০ এ জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ের শেন উইলিয়ামস।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION