শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দুই গর্ভনরের ভোট পাননি ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার দল থেকে নির্বাচিত দুই গভর্নরেরও ভোট পাননি। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট না দেয়ার বিষয়টি প্রকাশ্যেই জানিয়েছেন তারা।

নিউইয়র্ক টাইমস জানায়, রিপাবলিকান থেকে নির্বাচিত ওই দুই গভর্নর হলেন ভারমন্ট অঙ্গরাজ্যের গভর্নর ফিল স্কট ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের গভর্নর চার্লি বেকার।বাইডেনকে ভোট দেওয়ার ব্যাখ্যায় গভর্নর স্কট বলেন, ‘আমি দলের ওপরে দেশকে রেখেছি।’

তিনি বলেন, ‘দেশকে ঐক্যবদ্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে চার বছর সময় দেওয়া হয়। তাতে তিনি ব্যর্থ হয়েছেন।’

জীবনে এবারই প্রথম ডেমোক্রেটিক পার্টির কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দিয়েছেন বলে ভারমন্টের গভর্নর জানান। স্কট বলেন, ‘আত্মার তৃপ্তির জন্য কিছু করতেই হতো আমাকে।’

অন্যদিকে প্রেসিডেন্ট ব্যালটে ভোটই দেননি ম্যাসাচুসেটসের গভর্নর চার্লি বেকার। তিনি বলেন, ‘আমি ব্যালট খালি রেখেছি।’

এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের খুব কাছাকাছি চলে এসেছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত পাওয়া ৪৭৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ২৬৪টি গেছে তার ঘরে। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ টি ইলেক্টোরাল।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হওয়ার জন্য ৫৩৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে লড়াই চলছে বাইডেন-ট্রাম্পের। জয় পেতে দরকার দুই-তৃতীয়াংশ ইলেক্টোরাল, অর্থাৎ ২৭০টি। সেই ‘ম্যাজিক ফিগার’ থেকে আর মাত্র ছয়টি ইলেক্টোরাল দূরে আছেন বাইডেন।

এখন পর্যন্ত ঝুলে আছে পাঁচটি অঙ্গরাজ্যের ফল। এসব রাজ্যের ৮৭টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ছয়টি পেলেই ট্রাম্পকে হটিয়ে ক্ষমতায় বসবেন ৭৭ বছর বয়সী বাইডেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION