মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

মাঠে ফিরে ভালবাসার প্রতিদান দেয়ার কথা ভাবছেন সাকিব

খেলাধুলা ডেস্ক:

নিষেধাজ্ঞার সময়টায় ভক্ত-সমর্থদের কাছ থেকে প্রত্যাশার চেয়েও বেশি সমর্থন পেয়েছেন বলে মন্তব্য করেছেন সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের ভাবনা এখন একটাই- মাঠে ফিরে সবার ভালোবাসার প্রতিদান দেওয়া।

জুয়াড়িদের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েও তা গোপন করেছিলেন সাকিব। তাই ২০১৯ সালের ২৯ অক্টোবর আইসিসি এক বছরের নিষেধাজ্ঞা দেয় তাকে। সেই নিষেধাজ্ঞা শেষ হয়েছে এরই মধ্যে। এখন মাঠের লড়াইয়ে ফেরার অপেক্ষায় সাকিব।

সব ঠিক থাকলে এ মাসেই বিসিবির টি-টোয়েন্টি কাপ দিয়ে মাঠে ফিরবেন সাকিব। নিষেধাজ্ঞা শেষে এরই মধ্যে ওয়ানডেতে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানও ফিরে পেয়েছেন তিনি।

বুধবার রাতে দেশের সর্বকালের সেরা এই ক্রিকেটার তার ইউটিউব চ্যানেলে হাজির হয়েছিলেন ভক্ত-সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে। সেখানেই এক ভক্তের প্রশ্নের উত্তরে ৩৩ বছর বয়সী অলরাউন্ডার বলেন, সবার ভালোবাসার প্রতিদান দেওয়াটাই তার ভাবনা এখন।

ক’দিন আগেই সাকিব ফেইসবুক স্ট্যাটাসে ভক্ত ও সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করেছিলেন। জানিয়েছিলেন, নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাছাই করা প্রশ্নের উত্তর দেবেন।

বুধবার রাতেই সাকিব সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে হাজির হন নিজের ইউটিউব চ্যানেলে। যেখানে আশরাফুল ইসলাম সাকিব নামের এক ভক্তের প্রশ্ন ছিল এমন- ‘অনাকাঙ্ক্ষিত এই নিষেধাজ্ঞার শুরুতে আপনি ভক্ত সমর্থকের পাশে থাকার যে অনুরোধ করেছিলেন, নিষেধাজ্ঞা শেষে গত এক বছরে ভক্তদের পাশে থাকাটা কতটা আপনার প্রত্যাশা পূরণ করেছে বলে মনে হয়?

যার উত্তরে সাকিব বলেন, ‘আমার তো মনে হয়, একদম শতভাগ প্রত্যাশা পূরণ হয়েছে। আমি যেটা চেয়েছিলাম তারচেয়ে বেশি সমর্থন পেয়েছি। দর্শক বলেন, সাংবাদিক বলেন, বাংলাদেশের সকল মানুষ যারা দেশে আছেন বা দেশের বাইরে আছেন। সব জায়গা থেকে অসাধারণ সাপোর্ট আমি পেয়েছি।’যোগ করে বলেন, ‘আসলে এখন আবার যখন খেলব, শুধু এটাই মনে হবে, কীভাবে আমি এই ভালোবাসার প্রতিদানটা দিতে পারব।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION