বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পাতাল আর উড়ালসহ ২০৩০ সালের মধ্যে ৬টি মেট্রোরেল রুট

ওবায়দুল কাদের, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:
ইতিমধ্যেই মেট্রোরেল রুট-৬ এর কাজ শতকরা ৫২ ভাগ শেষ হয়েছে

আগামী ২০৩০ সালের মধ্যে পাতাল এবং উড়ালসহ মোট ৬টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে— জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, “ইতিমধ্যেই মেট্রোরেল রুট-৬ এর কাজ শতকরা ৫২ ভাগ শেষ হয়েছে। ২০৩০ সালের মধ্যে পাতাল এবং উড়ালসহ মোট ৬টি মেট্রোরেল রুট নির্মাণ করা হবে।”

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ‘বুয়েটের কাউন্সিল ভবনে ঢাকা মহানগরীর সড়ক নিরাপত্তা ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভূমিকা ও উদ্যোগ’ শীর্ষক সেমিনারে বৃহস্পতিবার সকালে তিনি এ সব কথা বলেন।

সেতুমন্ত্রী সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারে যুক্ত হন।

সড়ক দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য দ্রুত কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, “চার লেন, ছয় লেন, আট লেনের সড়ক যতই নির্মাণ হোক এখনো সড়ক নিরাপত্তা নিশ্চিত হয়নি। সড়ক দুর্ঘটনা এখনো সবচেয়ে বড় দুর্ভাবনা।”

নিরাপদ সড়কের সঙ্গে ইঞ্জিনিয়ারিং সলিউশন, এনফোর্সমেন্ট ও অ্যাওয়ারনেস— এ তিনটি বিষয় সম্পর্কিত জানিয়ে তিনি বলেন, “মহাসড়কের নির্মাণ ত্রুটি অপসারণে এআরআই দেশব্যাপী ১৪৪টি ব্ল্যাকস্পট চিহ্নিত করেছে। ইতিমধ্যে চার লেনের মহাসড়কের স্পটগুলো চিহ্নিত করা হয়েছে । পাশাপাশি নেওয়া হয়েছে বিশেষ প্রকল্প। এর আওতায় ১২১টি স্পটের ঝুঁকি প্রবণতা হ্রাস করা হয়েছে।”

দেশব্যাপী ঝুঁকিপূর্ণ সড়ক করিডর উন্নয়নের উদ্যোগ চলমান আছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, বর্তমানে প্রায় ৪৫০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। সূত্র:দেশরূপান্ত।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION