শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ট্রাম্পের ব্যবধান কমিয়ে আসছে

আন্তর্জাতিক ডেস্ক:

ভোটগ্রহণ শেষে ৪৮ ঘণ্টা পেরিয়ে গেছে। এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, আগামী চার বছরের জন্য হোয়াইট হাউজের বাসিন্দা কে হতে যাচ্ছেন। ভোগণনার বর্তমান চিত্র বলছে, ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বিজয়ী হওয়ার জন্য ম্যাজিক্যাল ফিগার ২৭০ ইলেকটোরাল কলেজের খুব কাছাকাছি অবস্থান করছেন। তবে যেভাবে ভোটের হাওয়া ‍ঘুরছে-ফিরছে, তাতে সম্ভাবনা খুবই কম হলেও ট্রাম্প এখনি নির্বাচনি দৌড় থেকে একেবারেই ছিটকে পড়েছেন— এমনটিও বলা যাচ্ছে না।

শুক্রবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টায় মার্কিন বার্তা সংস্থা এপি’র তথ্য বলছে, গতকালের মতোই ২৬৪টি ইলেকটোরাল কলেজ নিয়ে বাইডেন বলা চলে হোয়াইট হাউজের গায়ে নিঃশ্বাস ফেলছেন। ডেমোক্রেট শিবিরে স্বস্তির খবর— যেসব রাজ্যে এখনো ভোটগণনা বাকি রয়েছে, সেখানে বাইডেনের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে।

মার্কিন নির্বাচনের ফল এখন আটকে রয়েছে মূলত চারটি ব্যালগ্রাউন্ড বা সুইং স্টেটে। এর মধ্যে নেভাদা ছাড়া জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভ্যানিয়া— এই তিনটি রাজ্যেই এগিয়ে ছিলেন ট্রাম্প। যদিও নেভাদাতে জিতলেই চলবে বাইডেনের। তবে সেখানকার লিড ধরে রেখে বাকি তিনটি রাজ্যের মধ্যে জর্জিয়া ও পেনসিলভ্যানিয়াতে বরং ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছেন বাইডেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION