বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দেশের মানুষ জুলুম-মিথ্যাচারের বিরুদ্ধে এক:কাদের

ওবায়দুল কাদের

ভয়েস নিউজ ডেস্ক:

দেশের মানুষ হাওয়া ভবনতন্ত্রের জুলুম ও মিথ্যাচারের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সংসদ ভবন এলাকার নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষ জিম্মি নয় বরং হাওয়া ভবনতন্ত্রের জুলুম ও মিথ্যাচারের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ।’

সরকার জনগণকে জিম্মি করে দেশকে অন্ধকারে দিকে ঠেলে দিচ্ছে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপি বরাবরের মতো সরকারের বিরুদ্ধে অবিরাম অসত্য অভিযোগের তীর ছুড়ে যাচ্ছে। বিএনপি দেশের অগ্রগতি ও সমৃদ্ধি দেখতে পায় না বলেই সরকারের কোনো অর্জন তাদের চোখে পড়ে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্জনের গল্প বিশ্বের প্রতিটি প্রান্তে যখন প্রশংসিত, তখনো বিএনপি অন্ধকার দেখে।

তিনি বলেন, যাদের দেখার চোখ নেই, তারা তো চারদিকে অন্ধকার দেখবেই। বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন, তাই তারা ক্ষমতায় যেতে অন্ধকারে চোরাগলি খোঁজে।

ওবায়দুল কাদের বলেন,দেশের মানুষ ভালো আছেন বলেই শেখ হাসিনার নেতৃত্বের ওপর তাদের আস্থা দিন দিন সুদৃঢ় হচ্ছে। তৃণমূলসহ দেশের মানুষকে উন্নততর জীবন দেওয়াই শেখ হাসিনার লক্ষ্য।

তিনি আরও বলেন, ‘ফখরুল সাহেব (বিএনপি মহাসচিব) সত্যকে সত্য বলতে চান, সাদাকে সাদা আর কালোকে কালোও বলতে চান। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে তা বলতে পারেন না।’

‘আর এ জন্যই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়েও তিনি সংসদে যেতে পারেননি। ফখরুল সাহেব রাজনীতির কারণে যা বলেন, তা তিনি নিজেও বিশ্বাস করেন না বলে জনমনেও সংশয় রয়েছে’ যোগ করেন সেতুমন্ত্রী।

এ সময় তিনি বলেন, স্বপ্নের পদ্মা সেতুতে আজ ৩৬তম স্প্যান বসেছে। মোট ৪১টি স্প্যানের মধ্যে বাকি ৫টি স্প্যান এ বছরের ডিসেম্বরের মধ্যেই বসানো হবে। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION