শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বাইডেন এগিয়ে ট্রাম্প বিপদে

আন্তর্জাতিক ডেস্ক:

জটিল পেনসিলভেনিয়ায়ও এগিয়ে গেলেন বাইডেন

মার্কিন নির্বাচনের হিসাব জটিল করে তোলা পেনসিলভেনিয়ায়ও এগিয়ে গেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, বাইডেন তার জন্মভূমিতে শুক্রবার সকাল নাগাদ (বাংলাদেশ সময় সন্ধ্যা) ৫ হাজার ৫৮৭ ভোটে এগিয়ে আছেন। এখানে ২০টি ইলেকটোরাল ভোট। এর আগে জর্জিয়া থেকেও ট্রাম্পের পিছিয়ে পড়ার খবর আসে।

ফক্স নিউজ জানায়, জর্জিয়ায় মোট ৯৯ শতাংশ ভোট গণনার ফল পাওয়া গেছে। সে অনুযায়ী, বাইডেন পেয়েছেন ২৪ লাখ ৪৯ হাজার ৩৭১ ভোট (৪৯ দশমিক ৪ শতাংশ); অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২৪ লাখ ৪৮ হাজার ৪৫৪ ভোট (৪৯ দশমিক ৪ শতাংশ)। যে ১ শতাংশ ভোট গণনা বাকি, তাতে ভোটের সংখ্যা ৫০ হাজারের মতো।

একটা সময়ে জর্জিয়ায় ট্রাম্প ৩ লাখের বেশি ভোটে এগিয়ে ছিলেন। প্রধান শহর আটলান্টাসহ কয়েকটি কাউন্টির ভোটে বাইডেন এগিয়ে যান বলে জানা গেছে। এসব শহর ডেমোক্র্যাট-অধ্যুষিত।

জর্জিয়ার ইলেকটোরাল কলেজ ভোট ১৬টি। ট্রাম্পের হোয়াইট হাউস স্বপ্ন বাঁচিয়ে রাখতে এখানে জয়ের কোনো বিকল্প নেই।

সর্বশেষ হিসাব অনুযায়ী, ট্রাম্প জিতেছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট, অন্যদিকে বাইডেনের এ সংখ্যা ২৬৪। জর্জিয়ার ১৬টি জিতে নিলে তিনি অনায়াসে ২৭০ এর ‘ম্যাজিক ফিগার’ ছাড়িয়ে যাবেন। সে ক্ষেত্রে তাকে আর পেনসিলভানিয়া, নেভাডা, নর্থ ক্যারোলাইনা ও আলাস্কার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে না। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION