মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বার্সেলোনার পরবর্তী অধিনায়ক কে?

খেলাধুলা ডেস্ক:

জেরার্ড পিকে, সার্জিও বুসকেট দু’জনের বয়সই ৩২ ছাড়িয়েছে অনেক আগে। ডিফেন্ডার বলে দু’জনই যে বার্সেলোনায় আর বেশিদিন থাকছেন না তা মোটামুটি নিশ্চিত। ৩৩ পেরুনো লিওনেল মেসি গত হতে পারতেন কয়েক মাস আগেই। বার্সেলোনা ছাড়তে উঠেপড়ে লেগেছিলেন মেসি। এবার না পারলেও আগামী মৌসুমে তার বার্সা ছাড়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে কে হবেন বার্সেলোনার পরবর্তী অধিনায়ক? রিভালদো বললেন টের স্টেগেনের নাম।

জার্মান তারকা অনেকদিন ধরেই বার্সেলোনার নাম্বার ওয়ান গোলরক্ষক। ম্যাচে তার প্রভাব লক্ষ্য করা যায় প্রতিনিয়ত। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডায়নামো কিয়েভের বিপক্ষে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। তাতে স্টেগেনের বড় অবদান। দীর্ঘদিন পর চোট থেকে ফিরে দারুণ কিছু সেভ করেছেন জার্মান গোলরক্ষক। পাশাপাশি সতীর্থদের উৎসাহিত করার বিষয়টিও লক্ষ্য করা গেছে।

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা বার্সেলোনার তারকা মিডফিল্ডার রিভালদো মনে করছেন, স্টেগেনই হতে পারেন বার্সার পরবর্তী অধিনায়ক।

শুক্রবার (৬ নভেম্বর) বেটফেয়ারে নিজের লেখা কলামে রিভালদো তার কথার পক্ষে যুক্তিও দাঁড় করিয়েছেন, ‘জার্মান গোলরক্ষক টের স্টেগেন ডায়নামো কিয়েভের বিপক্ষে দলে ফিরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। সে না থাকলে বার্সেলোনা ম্যাচটি জিততে পারতো না।’

রিভালদো বলে, ‘অনেকেই মনে করে, ভবিষ্যতে সে বার্সার অধিনায়ক হতে পারে। আমি তাদের সঙ্গে সম্পূর্ণ একমত। মেসি, পিকে বা বুসকেতস যখন ক্লাব ছেড়ে যাবে, তখন সে এই ভূমিকা নিতে পারে, কারণ তার অনেক অভিজ্ঞতা আছে। ম্যাচ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করতে এবং সতীর্থদের পরামর্শ দেওয়ার জন্য উপযুক্ত জায়গায় সে খেলে। সে দারুণ অধিনায়ক হতে পারে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION