রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

যে খাবার খেলে ক্ষুধার আসক্তি কমে আসে

লাইফস্টাইল ডেস্ক:

নিয়মমাফিক তিনবেলা খাবার খেলেও দিনের মধ্যে হুটহাট ক্ষুধা লাগতে পারে। এমন হলে বেশি না খেয়ে থেকে কিছু স্বাস্থ্যকর খাবার খেয়ে নিতে হবে। খাবারের আসক্তি কমাতে কিছু পরামর্শ-

চুইংগাম: চুইংগাম মুখে রাখলে মিষ্টি এবং নোনতা খাবারের আসক্তি কিছুটা কমে। তবে খেয়াল রাখতে হবে তা যেন সুগারফ্রি হয়। না হলে ক্যালরি বেড়ে যেতে পারে। এ ছাড়া দিনে অল্প করে বারবার কমপক্ষে আড়াই থেকে তিন লিটার পানি পান করুন।

ঘুম: ঘুম কম হলে ভাজা বা মিষ্টি খাবারের প্রতি আসক্তি বেড়ে যায়। তাই ভালো করে ঘুমোনোর চেষ্টা করুন। ঘুম তাড়াতে চিনি ছাড়া কালো চা বা কফিও পান করতে পারেন। তবে এর পরিমাণ কখনোই যেন বেশি না হয়।

আড্ডা বা কাজ: মানসিক চাপ বাড়লে গ্লুকোজসমৃদ্ধ খাবার খাওয়ার তীব্র আকাক্সক্ষা তৈরি হয়। তবে স্থায়িত্ব থাকে ৩-৫ মিনিট। এ সময় খাবার না খেয়ে আড্ডায় বা কাজে সময়টুকু কাটিয়ে দিতে পারেন।

শুকনো খাবার: ক্ষুধা লাগলে হুটহাট ইচ্ছেমতো খাওয়া যাবে না। হাতের কাছে সব সময় কিছু শুকনো খাবার রাখতে পারেন। যেমন চিপসের বদলে স্বাস্থ্যকর কাজু, চীনাবাদাম বা আখরোট, পপকর্ন খেতে পারেন।

চকলেট: চকলেট আসক্তি কমাতে ম্যাগনেশিয়াম-সমৃদ্ধ অ্যামন্ড খেয়ে দেখুন। এতে যদি কাজ না হয়, তবে মিল্ক চকলেটের বদলে ৭০ শতাংশ কোকাসমৃদ্ধ ডার্ক চকলেট খেতে পারেন।

ফল: মিষ্টির ক্রেভিং হলে ক্যানডি বা পেস্ট্রির বদলে মৌসুমি ফল খেয়ে নিন। কিশমিশ বা খেজুরও খেতে পারেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION