শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বাইডেল যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে জো বাইডেন জয়ী হয়েছেন বলে জানিয়ছে বার্তা সংস্থা এপি। সিএনএনও জানিয়েছে বাইডেনের বিজয়ের কথা।

সর্বশেষ পেনসিলভেনিয়ায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জো বাইডেন হোয়াইট হাউসে আগামী চার বছর থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এ রাজ্যে ইলেকটোরাল ভোট ২০টি।

সব মিলিয়ে তার ভাট ২৮৪।
জো বাইডেনের বিজয়ের ফলে কামালা হ্যারিস হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। জানুয়ারিতে তারা দায়িত্ব নেবেন।

পূর্বাভাস পাওয়ার আগ পর্যন্ত মার্কিন বার্তা সংস্থা এপি ও ফক্স নিউজের হিসেবে বাইডেনের ইলেক্টোরাল ভোটের সংখ্যা ছিল ২৬৪। আর সিএনএন ও বিবিসিসহ বেশকিছু সংবাদমাধ্যমের হিসেবে বাইডেনের ভোট ছিল ২৫৩টি। এইসব সংবাদমাধ্যম এখনও জর্জিয়ায় বাইডেনকে জয়ী বলতে নারাজ। তবে ২০ ইলেক্টোরাল ভোটের পেনসিলভানিয়ায় নিশ্চিতের পর আর কোনও সংশয় রইলো না। বাইডেন পৌঁছে গেলেন ম্যাজিক ফিগারে।

ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আগে বারাক ওবামা আমলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন বাইডেন। ডেলাওয়ারের সবচেয়ে দীর্ঘ আমলের সিনেটরও তিনি। নির্বাচনি প্রচারের সময় থেকেই বাইডেন বলে আসছেন ট্রাম্পের আমলে ক্ষয়ে যাওয়া দেশ পুনর্গঠন করবেন।

সিএনএন আরও আভাস অনুযায়ী যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন কমলা হ্যারিস। এছাড়াও তিনি দেশটির প্রথম নারী এবং কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্টও হবেন। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রথম ভাইস প্রেসিডেন্টও হবেন তিনি।

২০১৭ সাল থেকে ক্যালিফোর্নিয়া থেকে সিনেটে প্রতিনিধিত্ব করে আসছেন হ্যারিস। জ্যামাইকান বাবা ও ভারতীয় অভিবাসী মায়ের সন্তান তিনি। কৃষ্ণাঙ্গ ব্যাপটিস্ট চার্চ আর হিন্দু মন্দিরে যাতায়াত করে বেড়ে উঠেছেন তিনি।

পেনসিলভানিয়ায় সর্বশেষ ব্যালট গণনা শেষ হলে ট্রাম্পের চেয়ে ৩০ হাজার ভোটে এগিয়ে যান বাইডেন। আর এতেই তাকে জয়ী ঘোষণা করে সিএনএন।

সূত্র: সিএনএন/ ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION