শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ট্রাম্পকে ডিভোর্স দেবেন মেলানিয়া হোয়াইট হাউস ছাড়ার পর!

আন্তর্জাতিক ডেস্ক:

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দুঃখী নেতা সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লড়ে যাওয়ার ঘোষণা দিলেও তিনি জানেন এই লড়াইয়ে খুব বেশি লাভ হবে না তার। ক্ষমতা নিয়ে এমন টানাপড়েনের মধ্যে ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, হোয়াইট হাউস ছাড়লেই ট্রাম্পকে ডিভোর্স দেবেন স্ত্রী মেলানিয়া।

ট্রাম্প প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যে কোনো দিনই বিদায়ী মার্কিন প্রেসিডেন্টকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠাতে পারেন মেলানিয়া।

খবরে বলা হয়েছে, ওই কর্মকর্তা দীর্ঘদিন মেলানিয়ার সঙ্গে কাজ করেছেন। তার দাবি, ট্রাম্প ও তার স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো নয়। দীর্ঘদিন ধরেই সম্পর্কে ফাটল ধরেছে তাদের। মেলানিয়া এই নির্বাচনের ফল বেরোনো পর্যন্ত অপেক্ষা করছিলেন। এরপরই তিনি তার সিদ্ধান্ত জানাবেন।

মেলানিয়ার সাবেক সহযোগি স্টেফনি ওয়োকঅফ ছিলেন আমেরিকার ফার্স্ট লেডির উপদেষ্টা। তিনি দাবি করেছেন হোয়াইট হাউসে ট্রাম্প ও মেলানিয়া পৃথক ঘরে থাকতেন। তাদের মধ্যে সম্পর্ক ছিল শুধুমাত্রা আর্থিক লেনদেনের।

একই তথ্য দিয়েছেন মেলানিয়ার আরেক সহকর্মী ওমারোসা ম্যানিগল্ট নিউমান।

তিনিও জানিয়েছেন, ট্রাম্প ও তার স্ত্রীর সম্পর্ক খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। যেকোনো মুহুর্তে তা ভেঙে যেতে পারে। ট্রাম্প মেলানিয়ার ১৫ বছরের বৈবাহিক সম্পর্ক শেষ হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের আনুষ্ঠানিক ফল ঘোষণার পরেই।

ওমারোসা জানিয়েছেন সময় গুনছেন মেলানিয়া, যাতে ডিভোর্স দিতে পারেন। হোয়াইট হাউস থেকে ট্রাম্প বেরোলেই তাকে ডিভোর্স দিতে চান মেলানিয়া।

উল্লেখ্য ২০১৬ সালে ট্রাম্প প্রেসিডেন্টের পদ জেতার পর কেঁদে ফেলেছিলেন মেলানিয়া। তার বন্ধুরা জানিয়েছিলেন এই ফল আশাই করতে পারেননি তিনি। তবে সম্প্রতি প্রেসিডেন্ট পদ থেকে হেরে যাওয়ার পর কোনো মন্তব্য করতে দেখা যায়নি মেলানিয়াকে। সূত্র:ঢাকাটাইমস।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION