বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

অং সান সুচীকে স্বাগত জানাবে বাংলাদেশ-পররাষ্ট্রমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক:

মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিজয়ী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বিপুল ভোটে জয়ের মাধ্যমে আবার ক্ষমতায় ফিরছে। নির্বাচনে জয়ী এই সরকারকে স্বাগত জানাবে বাংলাদেশ।পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার এ কথা জানিয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এ বছরের জানুয়ারি থেকে বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আর কোনো আলোচনায় বসেনি মিয়ানমার সরকার। বাংলাদেশ আশা করছে, নির্বাচনের শেষে চীনের মধ্যস্থতায় প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার আবার আলোচনা শুরু করবে।

বাংলাদেশে আসার তিন বছর পরও রাখাইনের পরিস্থিতি নিয়ে মিয়ানমার সরকারের বিষয়ে রোহিঙ্গাদের আস্থার সংকট রয়েছে। তাই তারা আদি নিবাসে ফিরছে না। রোহিঙ্গাদের মধ্যে আস্থার এই সংকট কাটাতে বাংলাদেশ, মিয়ানমারকে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশের এসব প্রস্তাব নিয়ে মিয়ানমার কিছুই বলছে না।

নির্বাচনের পর মিয়ানমারের সঙ্গে প্রত্যাবাসনের আলোচনা নিয়ে জানতে চাইলে আব্দুল মোমেন তার দপ্তরে গণমাধ্যমকর্মীদের বলেন, তার দল (অং সান সু চি) যে এবার বেশি ভোটে জিতবে, সেটা আগে থেকেই অনুমান করা হচ্ছিল। নতুন সরকারকে আমরা স্বাগত জানাব। ক্ষমতায় কোনো পরিবর্তন হচ্ছে না।

তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমার বিভিন্নভাবে আমাদের অঙ্গীকার করেছে। মিয়ানমার এর আগে আমাদের প্রতিশ্রুতি দিয়েছে রাখাইনে কী কী পদক্ষেপ তারা নিয়েছে, এ নিয়ে একটি বই প্রকাশ করবে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের এটি দেওয়া হবে। এটি সুখবর। আমরা এটিকে ইতিবাচকভাবে দেখতে চাই। চীনের পররাষ্ট্রমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন নির্বাচনের পর প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার আলোচনা শুরু করবে। আমরা আলোচনার ব্যাপারে আশায় আছি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION