মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ফিটনেস টেস্টে ‘ফেল’ নাসির ও সোহাগ গাজী

খেলাধুলা ডেস্ক:

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ড্রাফটের আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তারকা ক্রিকেটার নাসির হোসেন। এই অলরাউন্ডার নির্দিষ্ট মানদণ্ডে পৌঁছাতে পারেননি, পেয়েছেন সর্বনিম্ন স্কোর!আরেক অলরাউন্ডার সোহাগ গাজীও ফিটনেস টেস্টে ‘ফেল’ করেছেন। টানা দ্বিতীয় দিনের মতো বিফ টেস্টে উত্তীর্ণ হতে ব্যর্থ হন তিনি।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে জাতীয় দল, এইচপি ও অনূর্ধ্ব-১৯ দলের বাইরে থাকা ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা বাধ্যতামূলক করে বিসিবি। এ জন্য সোম ও মঙ্গলবার ১১৩ ক্রিকেটারের ফিটনেস পরীক্ষার ব্যবস্থা করেছিল বিসিবি। এদের মধ্যে ছিলেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানও।

তবে নির্ধারিত সময়ে সাকিবের ফিটনেস পরীক্ষা হয়নি। বুধবার হতে পারে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের পরীক্ষা।

বিসিবির এই পরীক্ষার মানদণ্ড ধরা হয়েছে ১১। নাসির-সোহাগ গাজী উত্তীর্ণ হতে না পারলেও আবদুর রাজ্জাক, এনামুল হক জুনিয়র, মোহাম্মদ আশরাফুলের মতো সিনিয়র ক্রিকেটাররা এতে ভালোভাবেই উতরে গেছেন।

উল্লেখ্য নাসির হোসেন, গত বছর জাতীয় লিগের আগেও ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছিলেন। সেবার ৯ পেলেও এবার ১১ এর মধ্যে পেয়েছেন ৮.৫।

পরীক্ষায় উত্তীর্ণ ক্রিকেটার, বিসিবির তত্ত্বাবধানে থাকা জাতীয় দল, এইচপির খেলোয়াড়, সব মিলিয়ে শতাধিক ক্রিকেটার থাকছেন বৃহস্পতিবার হতে যাওয়া ড্রাফটে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নেবে মোট ৫ দল। স্পনসরের সঙ্গে মিলিয়ে দলগুলোর নাম- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION