সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

কক্সবাজারের বাংলাদেশী শিশুদের জন্য সেভ দ্য চিলড্রেনের কৈশরবান্ধব কেন্দ্র

প্রেস বিজ্ঞপ্তি:

সেভ দ্য চিলড্রেনের উদ্যোগেউখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে যাত্রা শুরু করেছে একটি কৈশরবান্ধব কেন্দ্র (অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি স্পেস)। মঙ্গলবার দুপুরে সেভ দ্য চিলড্রেনের (বাংলাদেশ) কান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান মানেনের উপস্থিতিতে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আমিনুল আহসান খান ফিতা কেটে এবং বৃক্ষরোপণের মাধ্যমে এই কেন্দ্রের শুভ উদবোধন ঘোষণা করেন।

মোহাম্মদ আমিনুল আহসান খান বলেন, “সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ সরকারের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। একটি প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে সেই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তারা সেখান থেকে কতটুকু শিখতে পারছে তার উপর। এই কেন্দ্র থেকে যতটুকু তোমাদের (শিশুদের) দেওয়া হবে, তোমরা কিশোররা যদি ততটুকু নিতে পারো, উপভোগ করতে পারো এবং একজন অপরজনকে সহযোগিতা করতে পারো তাহলে তা তোমাদের মানসিক বিকাশ এবং উন্নতিতে সহায়তা করবে। আমি আশা করবো এই কেন্দ্রটি এবং এর সুযোগ-সুবিধাগুলো তোমরা ভালোভাবে কাজে লাগাবে”।

তিনি নতুন এই কেন্দ্রের জমি দাতা হাজী আবদুস সালামকেও ধন্যবাদ জ্ঞাপণ করেন।হাজী আবদুস সালাম সেভ দ্য চিলড্রেনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এখানে এসে আমার এলাকার শিশুরা অনেক কিছু শিখতে পারবে বলে আমি আশাবাদী। তাই সেভ দ্য চিলড্রেনের এই উদ্যোগের সাথে সামিল হতে পেরে আমার ভালো লাগছে”।

সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর অনো ভ্যান মানেন বলেন, “এলাকাবাসীর সহায়তা বিশেষ করে স্থানীয় প্রশাসন এবং জমিদাতার সহায়তায় এই কেন্দ্রটি তৈরি করা সম্ভব হয়েছে। স্থানীয় শিশুরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, মন খারাপের সময় বন্ধুদের সাথে সময় কাটাতে পারবে, নিজেদের সহযোগিতা করতে পারবে যা তাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে”।

উল্লেখ্য, সেভ দ্য চিলড্রেন স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে খাদ্য নিরাপত্তা ও জীবিকায়ন, স্বাস্থ্য ও শিক্ষার পাশাপাশি শিশু সুরক্ষা বিষয়েও কাজ করছে। এরই ধারাবাহিকতায় সুইডেন সরকারের (সিডা) আর্থিক সহযোগিতায় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট আটটি কৈশর ক্লাবসহ একটি কৈশরবান্ধব কেন্দ্র পরিচালনা করছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION