মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ফ্রান্সের বিরুদ্ধে ফিনল্যান্ডের ঐতিহাসিক জয়

খেলাধুলা ডেস্ক:

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল ফিনল্যান্ড। এই প্রথমবারের মতো দলটিকে হারাল ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫৫ নম্বর থাকা ফিনল্যান্ড।প্যারিসে বুধবার রাতে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে দলটি। প্রথমার্ধে গোল দুটি করেন দুই অভিষিক্ত মার্কাস ফ্রস ও ওননি ভালাকারি।নেশন্স লিগের ম্যাচে আগামী শনিবার পর্তুগালের মুখোমুখি হবে ফ্রান্স। মঙ্গলবার খেলবে সুইডেনের বিপক্ষে।ফিনল্যান্ডের বিপক্ষে আগের আট ম্যাচই জিতেছিল ফ্রান্স। অথচ এদিন তারা সুবিধা করতে পারল না।

২৮তম মিনিটে এগিয়ে যায় ফিনল্যান্ড। রাসমাস কারইয়ালানিয়েনের কাছ থেকে বল পেয়ে দ্রুত এগিয়ে গোলরক্ষককে এড়িয়ে জাল খুঁজে নেন মার্কাস ফ্রস।

ফ্রান্স ধাক্কা সামাল দেওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে ফিনল্যান্ড। জনি কাউকোর পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বিদ্যুৎ গতির শটে দূরের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন ভালাকারি।

গোলের জন্য মরিয়া ফ্রান্স একের পর এক আক্রমণে কাঁপিয়ে দেয় ফিনল্যান্ডকে। দলকে উদ্ধার করতে মাঠ আসেন দুই ফরোয়ার্ড গ্রিজম্যান, অ্যান্থনি মার্সিয়াল এবং মিডফিল্ডার কন্তে। কিন্তু তাতেও রক্ষা হয়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION