রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ডিমের খোসা যে কাজে লাগাবেন

ভয়েস নিউজ ডেস্ক:

ডিমের খোসা সাধারণত ফেলে দেওয়া হয়। কিন্তু এই খোসার মধ্যে অনেক গুণ লুকিয়ে আছে, তা আমরা অনেকেই জানি না।ডিমের খোসা খুবই কার্যকরী জিনিস। রূপচর্চা থেকে গৃহস্থলীর নানা কাজে ডিমের খোসা ব্যবহার করা যায়।

১. কফির স্বাদে তেতো ভাব কাটাতে চাইলে, ডিমের খোসা গুঁড়া করে মিশিয়ে নিন।

২. ডিমের সাদা অংশের সঙ্গে দুটি ডিমের খোসা ভালো করে গুঁড়া করে মিশিয়ে নিন। এরপর এটি ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুবার ত্বকে লাগান এই মিশ্রণ। মাসখানেকের মাথায় উজ্জ্বল ত্বক উপহার পাবেন।

৩. বাগানে গাছে পোকার উপদ্রব বাড়লে, গাছের গোড়ায় ডিমের খোসা গুঁড়া করে ছড়িয়ে দিন। পোকা ধারে কাছে আসবে না। মনে রাখবেন, ডিমের খোসায় থাকে ক্যালসিয়াম, যা আপনার গাছের স্বাস্থ্যও ভালো করবে।

৪. বাসন মাজার কাজে ডিমের খোসা ব্যবহার করুন। বাসনের তেল ও পোড়া দাগ সহজে উঠে যাবে।

৫. ভিনেগারে ডিমের খোসা মিশিয়ে রাখুন। দিন কয়েক পর দেখবেন ডিমের খোসা একেবারে মিশে গিয়েছে ভিনেগারের সঙ্গে। কোনো জায়গায় ব্যথা হলে মিশ্রণটি সেখানে লাগিয়ে, আলতোভাবে মালিশ করুন। ব্যথায় কমে যাবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION