শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইরানের বিরুদ্ধে সৌদি বাদশার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:
পরমাণু অস্ত্র অর্জন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি থেকে বিরত রাখতে ইরানের বিরুদ্ধে ‘কড়া অবস্থান’ নেওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

সরকারের শীর্ষ উপদেষ্টা বোর্ডে বার্ষিক বক্তৃতায় বুধবার তিনি এ আহ্বান জানান।

সৌদি বাদশাহ বলেন, ‘ইরানের আঞ্চলিক কর্মপরিকল্পনা, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, সন্ত্রাসবাদে মদদ এবং গোষ্ঠীগত বিভাজনে উস্কানির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে সৌদি। ’

‘ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে দেশটির ব্যাপক বিধ্বংসী অস্ত্র অর্জন এবং ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি কঠোর হস্তে মোকাবিলা নিশ্চিত করে’ যোগ করেন তিনি।

আলজাজিরা জানায়, ৮৪ বছর বয়সী এই শাসককে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার এই প্রথম কোনো সভায় বক্তব্য দিতে দেখা গেছে। ওই ভাষণে তিনি ইরানের ‘সম্প্রসারণবাদের’ নিন্দা জানান।

এদিকে সৌদি বাদশাহর সর্বশেষ বক্তৃতার প্রতিক্রিয়ায় এখনো কোনো মন্তব্য করেনি ইরান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাদশাহর দেওয়া বক্তব্যকে ‘ভিত্তিহীন অভিযোগ’ বলে নাকচ করে দেয় তেহরান।

সদ্যসমাপ্ত যুক্তরাষ্ট্রের নির্বাচনে হেরে গেছেন সৌদি আরবের ঘনিষ্ঠ মিত্র ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে তিনি ছিলেন খড়্গহস্ত।

তবে মানবাধিকার ইস্যু ও সাংবাদিক জামাল খাসোগি হত্যাসহ নীতিগত কিছু কারণে নবনির্বাচিত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে যুক্তরাষ্ট্র-সৌদির সেই উষ্ণ সম্পর্ক অব্যাহত থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION