মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

নেইমার বিহীন ব্রাজিল দূর্দান্ত জয়

খেলাধুলা ডেস্ক:

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে হারিয়েছে ব্রাজিল। চোট আর করোনায় বিপর্যস্ত তিতের দলকে জয়সূচক গোলটি এনে দেন লিভারপুলের স্ট্রাইকার রবার্তো ফিরমিনো।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় সকালে ঘরের মাঠ সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ১-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে।

ইনজুরির কারণে দলে ছিলেন না নেইমার জুনিয়র। করোনায় আক্রান্ত হওয়ায় মাঝমাঠের পরীক্ষিত সেনানী কাসেমিরোও ছিলেন না। এমনকি ফিলিপ্পে কৌতিনহো এবং ফাবিনহোও অনুপস্থিত। দলের অভিজ্ঞ এই ফুটবলারদের অনুপস্থিতিতে শুরুতে আক্রমণ সাজাতে বেশ বেগ পেতে হয়েছে ব্রাজিলকে।

কিন্তু কিছুটা গুছিয়ে উঠতেই বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ভেনেজুয়েলার বিপক্ষে অজেয় থাকা ব্রাজিল বেশকিছু দারুণ আক্রমণ করে। এমনকি অষ্টম মিনিটে প্রতিপক্ষের জালে বলও পাঠান ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। কিন্তু অফসাইডের কারণে গোল মেলেনি।

দুর্দান্ত কিছু আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল। ২৯তম মিনিটে ফিরমিনোর শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান ভেনেজুয়েলার গোলরক্ষক। এর চার মিনিট পর জেসুসের পাস পেয়ে মাত্র ছয় গজ দূর থেকে লক্ষ্যভেদ করতে পারেননি এভারটনের ফরোয়ার্ড রিশার্লিসন। প্রথমার্ধের শেষদিকে দগলাস লুইসের হেড ঠেকিয়ে দেন ফারিনোস।

অবশেষে ৬৭তম মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। এই গোলের পেছনে ভেনেজুয়েলার ডিফেন্সের অবদানও কম নয়। কারণ ডান দিক থেকে এভেরতনের বাড়ানো ক্রস ঠেকাতে গিয়ে ডিফেন্ডার ওসোরিও উল্টো বল তুলে দেন ফিরমিনোর পায়ে। এভাবে হঠাৎ পাওয়া উপহার কি আর মিস করা যায়? সঙ্গে সঙ্গে বল জালে জড়িয়ে দেন লিভারপুল তারকা।

শেষদিকে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন ফিরমিনো। কিন্তু তার শট প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লাগলে দিক পাল্টে পোস্টের বাইরে চলে যায়। ভেনেজুয়েলা তেমন কোনো উল্লেখযোগ্য আক্রমণ শানাতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়ে।

এই নিয়ে বাছাইপর্বে নিজেদের তিন ম্যাচে মাঠে নেমে তিনটিতেই জয় তুলে নিল তিতের শিষ্যরা। এই জয়ে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে ব্রাজিল। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। ৬ পয়েন্ট নিয়ে তিনে ইকুয়েডর।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION