মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ইউক্রেনের বিপক্ষে ৩-১ গোলে আশা বাঁচিয়ে রাখল জার্মানি

খেলাধুলা ডেস্ক:

প্রথমার্ধে পিছিয়ে পড়েও ইউক্রেনের বিপক্ষে ৩-১ গোলের দারুণ এক জয়ে উয়েফা নেশন্স লিগের ফাইনাল ফোরে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে জার্মানি।রেড বুল অ্যারেনায় শনিবার রাতে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের এই জয়ের পর ফাইনাল ফোরে যেতে জার্মানির আর একটি ড্র চাই।ফাইনাল ফোরের লড়াই হবে সামনের বছর অক্টোবরে। ভেন্যু এখনো ঠিক হয়নি।

এদিন দ্বাদশ মিনিটে এগিয়ে যায় ইউক্রেন। ডি-বক্সে অলেকসান্দার জুবকভের শট ব্লক হওয়ার পর তিনি বল দেন ইয়ারেমচুককে। জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।

জার্মানির সমতা ফেরাতে অবশ্য বেশি সময় লাগেনি। প্রতি আক্রমণে ২৩তম মিনিটে মাঝমাঠ থেকে গোরেটস্কার বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন সানে।

৩৩তম মিনিটে দলকে এগিয়ে দেন ভেরনার। রবিনের ক্রস ডি-বক্সের ডান দিকে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ছয় গজ বক্সের সামনে বাড়ান গোরেটস্কা। হেডে ফাঁকা জালে বল পাঠান ভেরনার।

৬৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান ভেরনার। ডান দিক থেকে মাথিয়াস গিন্টারের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে চেলসি ফরোয়ার্ডের নেওয়া শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে জালে জড়ায়।বাকি সময়ে ইউক্রেনের আরও দুটি চেষ্টা পোস্টে লেগে ফিরলে হতাশায় মাঠ ছাড়তে হয় তাদের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION