মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

পয়েন্ট তালিকার শীর্ষে ইতালী

খেলাধুলা ডেস্ক:

উয়েফা নেশনস লিগে টানা দুই ড্রয়ের পর জয়ে ফিরেছে ইতালি। পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে নিজ গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে রবার্তো ম্যানচিনির শিষ্যরা।রোববার নিজেদের মাঠে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচে ২৭তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন জর্জিনিয়ো। ডি-বক্সে আন্দ্রেয়া বেলোত্তি ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

খেলার নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা বেরার্দি। ইনসিনিয়ের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ইতালি এখন পর্যন্ত টানা ২১ ম্যাচে অপরাজিত। সর্বশেষ পর্তুগালের বিপক্ষে ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর হেরেছিল তারা।

এদিকে গ্রুপে পাঁচ ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ইতালির পয়েন্ট ৯। গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৩-১ গোলে হারানো নেদারল্যান্ডস ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ১ পয়েন্ট কম নিয়ে তিনে পোল্যান্ড। বসনিয়ার ২ পয়েন্ট।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION