মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

পিএসএলে তামিমের কাছে শিরোপা প্রত্যাশী ইনজামাম

খেলাধুলা ডেস্ক:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল মঙ্গলবার। বাংলাদেশ সময় রাত ৯টায় শিরোপার জন্য মাঠে নামবে লাহোর কালান্দার্স ও করাচি কিংস। ম্যাচটিতে লাহোরকে ফেভারিট মানছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। যে দলে খেলছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

পিএসএলের ফাইনাল নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেন, ‘কেউ যদি ফাইনালের ব্যাপারে আমার মতামত জানতে চায়, আমার ভাবনা ভুল কিংবা ঠিক হতে পারে। তবে আমি বলব, শিরোপা জয়ে লাহোর কালান্দার্সই ফেবারিট।’

এই কিংবদন্তির এমন ভাবনার কারণ, ‘এটা বলছি কারণ, ভাগ্য। গত চার পিএসএলে লাহোরকে ভাগ্য খুব একটা সহায়তা করেনি। এবার তো দেখছি তারা বেশ ভাগ্যের সহায়তা পাচ্ছে।’

ইনজামাম ব্যাখ্যা করেন, ‘শেষ চারে পেশোয়ার জালমির বিপক্ষে হাফিজ অপরাজিত ৭৪ রান করে ম্যাচ শেষ করে এল। এই অলরাউন্ডার কট বিহাইন্ড হয়েছিল, অথচ কেউ আবেদনই করেনি। লাহোর ওই সময়টা কোনোভাবে কাটিয়ে উঠতে পেরেছে এটির কারণে। এই লক্ষণগুলো তো আছেই। আরেকটি হচ্ছে, হাফিজেরই একটি ক্যাচ হাতছাড়া হয়েছে। এসব দেখেই বোঝা যাচ্ছে ভাগ্য তাদের সঙ্গে আছে।’

তবে ভালো একটি ফাইনাল দেখার প্রত্যাশায় ইনজামাম, ‘লাহোর যেভাবে খেলছে, সঠিক সময়ে তাদের খেলোয়াড়েরা যেভাবে জ্বলে উঠছে, এ কারণেই ওদেরকে এগিয়ে রাখছি। তবে করাচিও দুর্দান্ত খেলছে। খুবই ভালো বোলিং আক্রমণ আছে তাদের। দুই দলেরই বোলিং আক্রমণ ভালো। দুই দলের বোলিং আক্রমণের মধ্যেই আসল লড়াইটা হবে।’

তামিম প্লে-অফে দুই ম্যাচেই ভালো শুরুর আভাস দিয়েও ইনিংস বড় করতে পারেননি। এলিমিনেটর-১ ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ১০ বলে ২ চার ও ১ ছক্কায় ১৮ রান করেছিলেন। এলিমিনেটর-২ ম্যাচে ২০ বলে ৫ চারে ৩০ রান করেন বাঁহাতি ওপেনার। শিরোপার সঙ্গে ফাইনালে তামিম জ্বলে উঠবেন এমন প্রত্যাশা তার ভাক্তদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION