মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বিশ্বকাপ বাছাইয়ে পেরুকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

খেলাধুলা ডেস্ক:

আগের কয়েকটি বিশ্বকাপ আসরের বাছাইতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়া আর্জেন্টিনা এবার প্রথম চার ম্যাচ থেকেই ১০ পয়েন্ট তুলে নিল। লিমায় বাংলাদেশ সময় বুধবার সকালে পেরুকে ২-০ গোলে হারিয়ে বাছাইয়ের চার ম্যাচেই অপরাজিত দলটি।নিকোলাস গঞ্জালেজ সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্টিনেজ।

আর্জেন্টিনার জয়রথ থেমে যায় আগের ম্যাচে, প্যারাগুয়ের বিপক্ষে ড্রয়ের মাধ্যমে। সেই ম্যাচ পার করে কাতার বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে আবার জয়ে ফিরল মেসিরা।

গঞ্জালেজ এদিন ১৭তম মিনিটে জালের দেখা পান। পঞ্চম আন্তর্জাতিক ম্যাচে করেন নিজের দ্বিতীয় গোল। ১১ মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিনেজ।

এই জয়ের পর আর্জেন্টিনা কনমেবল অঞ্চলে দ্বিতীয় স্থানে থাকল। তাদের থেকে দুই পয়েন্ট এগিয়ে শীর্ষে আরেক পরাশক্তি ব্রাজিল।

১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে পেরু। অন্য ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারানো ব্রাজিলের পয়েন্ট ১২। কলম্বিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়া একুয়েডর ৯ পয়েন্ট নিয়ে তিনে।মেসি এদিন দ্বিতীয়ার্ধে দারুণ দুটি সুযোগ নষ্ট করলেও বেশ কয়েকবার প্রতিপক্ষকে কাঁপিয়ে দেন।

২০২২ বিশ্বকাপের চারটি কোয়ালিফায়ারের একটিতেও আর্জেন্টিনা এখনো হারেনি। ২০০৪ সালের সেপ্টেম্বরের পর পেরুর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে এটি মেসিদের প্রথম জয়। এর আগে তিনবার ড্র করে দুই দল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION