মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়েকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ব্রাজিল

খেলাধুলা ডেস্ক:

উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে শতভাগ সাফল্য ধরে রেখেছে ব্রাজিল। মন্তেভিদিওতে বাংলাদেশ সময় বুধবার ভোরে ২-০ গোলে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে দলটি।এদিন আর্থারের গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রিশার্লিসন।এই নিয়ে উরুগুয়ের বিপক্ষে টানা ১১ ম্যাচ অপরাজিত ব্রাজিল; আট জয় ও তিন ড্র।

চোটের কারণে ব্রাজিল দলে ছিলেন না নেইমার, ফিলিপে কৌতিনিয়ো ও ফাবিনিয়ো। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাঠের বাইরে কাসেমিরো।কভিড-১৯ এর কারণে উরুগুয়েও হারায় তাদের সেরা তারকা লুইস সুয়ারেসকে।

৩৪তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। জেসুসের পাস পেয়ে জুভেন্তুস মিডফিল্ডার আর্থারের দূর থেকে নেওয়া শট ডিফেন্ডার হিমেনেসের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

৪৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিশার্লিসন। ছোট করে নেওয়া কর্নারের পর সতীর্থের পা ঘুরে ডি-বক্সে ক্রস বাড়ান রেনান লোদি। লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন এভারটন ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে চাপ বাড়ানোর চেষ্টা করে উরুগুয়ে। বেশ কয়েকটি ভালো আক্রমণও করে তারা; কিন্তু সাফল্য অধরাই রয়ে যায়। উল্টো ৭৩তম মিনিটে বড় ধাক্কা খায় দলটি। খানিক আগের এক ঘটনায় রিশার্লিসনকে পেছন থেকে ফাউল করায় ভিএআরের সাহায্যে কাভানিকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

এক জন কম নিয়ে বাকি সময়ে ঘুরে দাঁড়ানোর তেমন কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি উরুগুয়ে।চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ব্রাজিল।১০ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা কনমেবল অঞ্চলে দ্বিতীয়।আরেক ম্যাচে কলম্বিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়া একুয়েডরের পয়েন্ট ৯। তারা তিনে। ১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে পেরু।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION