মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ক্রিকেটার মুমিনুল করোনা মুক্ত

খেলাধুলা ডেস্ক:

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে সুখবর দিলেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। প্রাণঘাতী করোনা থেকে মুক্তি পেয়েছেন তিনি।বৃহস্পতিবার রাতে দ্বিতীয় করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে মুমিনুলের। ফলে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশগ্রহণে আর কোনো বাধা রইল না বাঁহাতি এই ব্যাটসম্যানের।

এর আগে গত ১০ নভেম্বর সস্ত্রীক করোনা আক্রান্ত হন মুমিনুল। এরপর থেকে তিনি আইসোলেশনেই ছিলেন। শারীরিক অবস্থা মোটামুটি ভালো থাকায় চিকিৎসা নিয়েছেন বাসায়ই।

করোনা থেকে সেরে ওঠার আগেই জাতীয় দলের টেস্ট অধিনায়ককে দলে ভিড়িয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। এখন করোনা নেগেটিভ হওয়ায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচে ২৬ নভেম্বর খেলতে নামবে মুমিনুলের দল গাজী গ্রুপ চট্টগ্রাম। এই লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা।

করোনামুক্ত হওয়ার খবর শুনে মাথা থেকে এক পাহাড় বোঝা নেমে গেছে মুমিনুলেরর। স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনি বলেন, ‘বড় বোঝা নেমে গেল। সামনে টুর্নামেন্ট, এর আগে এমন বসে থাকা… যাক আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। মাঠে ফিরতে হবে দ্রুত। হাতে সময় আছে। আশা করছি সমস্যা হবে না।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION