মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

চোট পেয়ে মাঠ ছাড়েন ইব্রাহিমোভিচ

খেলাধুলা ডেস্ক:

সিরি আর চলতি মৌসুমে জ্লাতান ইব্রাহিমোভিচের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষে আছে এসি মিলান। সর্বশেষ ম্যাচেও জোড়া গোল করে এসি মিলানকে ১০ বছর পর নাপোলি দুর্গ জয়ে সাহায্য করেন ইব্রা। তবে ম্যাচের শেষদিকে এসে বাঁ পায়ের পেশীতে চোট পেয়ে মাঠ ছাড়েন এই তারকা ফুটবলার। রোজ্জোনেরির ভারপ্রাপ্ত কোচ দানিয়েলে বোনেরা আশা করেছিলেন, গুরুতর কোনো চোট নয় সেটি। তবে একদিন পর জানা গেলো, চোটের জন্য ছিটকে গেলেন ৩৯ বছর বয়সী এই স্ট্রাইকার।

নাপোলির বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করে চলতি মৌসুমে ৬ ম্যাচে ১০ গোল পূর্ণ করেন ইব্রা। তার দল এসি মিলানও এখন পর্যন্ত আট ম্যাচের ৬টি তে জয় এবং ২টি তে ড্র করে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তবে শেষ ম্যাচের ৭৮ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ইব্রা।

দলের তারকা এই খেলোয়াড়ের সেই চোটের বিষয়টি ক্লাব নিশ্চিত করলেও সেরে উঠতে কতদিন লাগবে সেটি জানায়নি রোজ্জোনেরিরা। এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তার সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে। এর আগে চলতি মৌসুমে করোনাভাইরাসের কারণে ঘরোয়া লিগের দুটি ম্যাচ খেলতে পারেননি ইব্রাহিমোভিচ।

ফলে ইউরোপা লিগের ন্যূনতম ৩ ম্যাচ ও ঘরোয়া লিগে ফিওরেন্তিনার বিপক্ষে ম্যাচটিতে না পাওয়ার সম্ভাবনা রয়েছে ইব্রাহিমোভিচকে। ইউরোপা লিগে বৃহস্পতিবার ফ্রান্সের ক্লাব লিলের বিপক্ষে খেলবে মিলান। আগামী ৩ ডিসেম্বর প্রতিযোগিতায় তাদের প্রতিপক্ষ স্কটিশ ক্লাব সেল্টিক। আগামী ১০ ডিসেম্বর স্পার্তা প্রাগের বিপক্ষে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও তাকে দলে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION