মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

নেইমারের একমাত্র গোলে পিএসজির প্রতিশোধ

খেলাধুলা ডেস্ক:

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে দুই দলের আগের সাক্ষাতে লাইপজিগের কাছে ২-১ ব্যবধানে হার দেখেছিলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে ফিরতি দেখায় দলের তারকা ফুটবলার নেইমারের একমাত্র গোলে সেই হারের প্রতিশোধ নিয়েছে পিএসজি।

মঙ্গলবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে পার্ক দে প্রিন্সেসে লাইপজিগকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। ফলে চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে থমাস টুখেলের দল। গ্রুপের শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের সর্বশেষ ম্যাচেও ইস্তানবুল বাসাকসেহিরকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া ম্যানইউয়ের পয়েন্ট ৯। এদিকে এই ম্যাচ হারলেও পিএসজির সমান ৬ পয়েন্ট লাইপজিগেরও। গোল পার্থক্যে পিছিয়ে তিনে দলটি।

লাইপজিগ-পিএসজি ম্যাচের একমাত্র গোল আসে ম্যাচের ১১ মিনিটের সময়। ডি-বক্সে অ্যাঙ্গেল ডি মারিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। আর সেখান থেকে সফল স্পট কিকে জয়সূচক একমাত্র গোলটি করেন নেইমার। এই গোল দিয়ে চ্যাম্পিয়নস লিগে চলমান পাঁচ ম্যাচের গোলখরা কাটালেন নেইমার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION