বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

“ওয়ার্ক স্টেশন চকরিয়া আমার কাছে সেকেন্ড হোম”: এসিল্যান্ড চকরিয়া

futuristic shape. Computer generated abstract background

ভয়েস প্রতিবেদক :

চকরিয়া উপজেলার এসিল্যান্ড তানভীর হোসেন এখন সুস্থতার পথে। তিনি গত  ২৯ এপ্রিল কভিড ১৯ টেস্ট করার পর দিন পজেটিভ রিপোর্ট পান। সেই থেকে চট্টগ্রাম জেনারেল হসপিটালে চিকিৎসাধীন। তিনি এখন সুস্থতার পথে। মাত্র কয়েক ঘন্টা আগে এসিল্যান্ড চকরিয়া ফেসবুক ফেইজে করোনা জয়ের এই সুখবর দেন। তিনি চকরিয়ার মানুষদের প্রিয় সম্বোধন করে লিখেন, ওয়ার্ক স্টেশন চকরিয়া আমার কাছে সেকেন্ড হোম। আপনজন হিসেবে বলি, ঘরে থাকি, বাইরে যতদূর সম্ভব কম বের হই৷ বেঁচে থাকলে বাজার, শপিং করার সুযোগ জীবনে হয়তোবা অনেক পাওয়া যাবে৷

পাঠকের জন্য তাঁর স্ট্যাটাস হুবহু দেয়া হলো,

প্রিয় চকরিয়াবাসী,
গত ২৮ এপ্রিল রাতে প্রচন্ড শ্বাস কষ্টে ভুগায় ২৯ এপ্রিল কভিড ১৯ টেস্ট করায় এবং পরদিন রিপোর্টে আমার পজেটিভ আসে৷ সেসময় খুবই শ্বাসকষ্টে ভুগছিলাম৷ আমি নিজেকে নিয়ে মোটেই উদ্ধিগ্ন ছিলাম না, প্রশাসন ক্যাডারের কোন সদস্যই সরকারি দায়িত্ব পালনে নিজেকে নিয়ে চিন্তা করেনা এবং কখনো পিছপা হয়না৷ ওয়ার্ক স্টেশন চকরিয়া আমার কাছে সেকেন্ড হোম৷ আমার নিজ জেলায় নিজ বাড়িতে কালেভদ্রে হয়তোবা বছরে ১৫-১৬ দিন থাকা হয়৷

কভিড -19: ভ্রাম্যমাণ আদালত পরিচলানার একটি মুহুর্ত।

এসিল্যান্ডের কাজই হল মাঠে ঘাটে এবং স্বভাবতই সেসকল স্থানে প্রচুর ধুলোবালির মধ্যে কাজ করতে হয়েছিল ফলে বেশকিছু দিন ধরেই অল্প বিস্তর সর্দিজনিত সমস্যায় ভুগছিলাম তাই টেস্টে পজিটিভ আসবে তা কখনো আশঙ্কা করিনি৷ প্রশাসনের মাঠ পর্যায়ের আর সকল কর্মকর্তার মতই মান্যবর জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে ইউএনও স্যারের নির্দেশনায় করোনা সংক্রমন প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে, সোশ্যাল ডিসটেন্সিং বজায় রাখতে, কোয়ারেন্টিন ও লকডাউন নিশ্চিত করতে, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করছিলাম এবং সেনাবাহিনীর সাথে টহল দিচ্ছিলাম৷ করোনা কালীন এ সময় ২৫ মার্চ ২০২০ হতে ২৯ এপ্রিল ২০২০ পর্যন্ত মোট ৩০টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় যাতে ১৯৩ টি মামলায় আইন অমান্যকারীদের বিভিন্ন অংকের অর্থদন্ড দেওয়া হয়৷

কভিড -19: জনসচেতনতার অংশ হিসেবে সেনাবাহিনীর সাথে একটি মুহুর্ত।

শ্বাসকষ্ট বেশি হওয়ায় শ্রদ্ধেয় সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ স্যার, শ্রদ্ধেয় চট্টগ্রাম বিভাগের কমিশনার স্যার, আমার কক্সবাজারের জেলা প্রশাসক স্যার, জেলা প্রশাসক চট্টগ্রাম স্যার, ইউএনও স্যার আমাকে চট্টগ্রাম জেনারেল হসপিটালে এডমিট করে৷ এখানে দুই দিন আমাকে আইসিও তে রাখা হয়৷ বর্তমানে হাসপাতালেই আছি৷ আশা করি খুব অল্প সময়েই নতুন উদ্যমে আপনাদের মাঝে ফিরতে পারব৷

করোনার এ সময়ে চকরিয়াবাসী যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, মনোবল যুগিয়েছেন, আমার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন তাতে আমি সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ৷

কভিড -19: সমাজের ইমামদের সাথে জনসচেতনতার আরেকটি মুহুর্ত।

মাননীয় সংসদ সদস্য মহোদয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র থেকে শুরু করে প্রায় সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ, অফিসারবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুশীল সমাজ ও জনসাধারণ যে ভালবাসা দেখিয়েছেন তার জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি৷

আসুন আমরা সকলেই সচেতন হই৷ এই মহামাধী রোধে সচেতনতার কোন বিকল্প নেই৷ সচেতন হতে হবে আমাদের নিজেদের স্বার্থে, পরিবারের স্বার্থে৷ ঘরে থাকি, বাইরে যতদূর সম্ভব কম বের হই৷ বেঁচে থাকলে বাজার, শপিং করার সুযোগ জীবনে হয়তোবা অনেক পাওয়া যাবে৷

“STAY HOME, STAY SAFE”

তানভীর হোসেন
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
চকরিয়া,কক্সবাজার।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION