মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
খেলাধুলা ডেস্ক:
তৃতীয় জন্মদিনে এক আত্মীয় তাকে একটি ফুটবল উপহার দিয়েছিলেন। কিন্তু কে জানতো এক সময় এই ফুটবলটাই তাঁর আপন হয়ে যাবে। কে জানতো তিনি হবে ফুটবল ঈশ্বর? কে জানতো তিনি বনে যাবেন ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার? কে জানতো তিনিই হবেন ফুটবল ঈশ্বর ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা? জন্মদিনে ফুটবল উপহার পাওয়ার পর বলটা যেন চুরি না হয়ে যায় সে জন্য নিজের জামার ভেতরে নিয়েই ঘুমাতেন। আর আজ চিরতরে ঘুমিয়ে পড়লেন ফুটবল ঈশ্বর। তাঁর মৃত্যুতে মন কাঁদছে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেরও।
বুধবার (২৫ নভেম্বর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে জীবনাবসান ঘটে বিশ্বকাঁপানো এই বর্ণিল চরিত্রের। আর্জেন্টাইন শীর্ষ গণমাধ্যম ক্ল্যারিনসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম তার মৃত্যুর খবর জানিয়েছে।
ভয়েস/আআ