বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

স্থগিত বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

‍ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

আগামী মাসে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রস্তুতি হিসেবে ২৯ নভেম্বর অনুষ্ঠেয় দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি স্থগিত করা হয়েছে।

এ বছর ঢাকায় সচিব পর্যায়ের বৈঠকের কথা ছিল এবং বাংলাদেশ প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু বুধবার (২৫ নভেম্বর) এক চিঠির মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশে আসার বিষয়ে অপারগতা জানায়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে এ বিষয়ে বলেন, ‘আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু ভারতীয় কর্তৃপক্ষের অনিবার্য সমস্যার কারণে বৈঠকটি হচ্ছে না।’

১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠকের আগে সচিব পর্যায়ের বৈঠক হবে কিনা জানতে চাইলে তিনি বলেন,‘সম্ভাবনা কম। তবে আমাদের মধ্যে সব সময়ে যোগাযোগ আছে।’

ঢাকায় ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইসোয়ামী সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে তিনি বলেন, ‘অন্যান্য সব বিষয় নিয়ে যোগাযোগ অব্যাহত আছে।’ সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION