রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

লকডাউন আর না, সচেতন হোন- সচিব মো. হেলালুদ্দিন

বিশেষ প্রতিবেদক:

করোনা সেকেন্ড ওয়েব মোকাবেলায় নানা পরিকল্পনা গ্রহণ করেছে জেলা প্রশাসন। যার অংশ হিসেবে কক্সবাজারে চালু করা হয়েছে ৫০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ ‘সারি’ আইসোলেশন সেন্টার ও চিকিৎসা কেন্দ্র। শহরের কবিতা চত্বর রোডে বাহারছড়া উচ্চ বিদ্যালয় মাঠে আগামী এক বছরের জন্য এই ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে নবনির্মিত ‘সারি’ আইসোলেশন সেন্টার ও চিকিৎসা কেন্দ্রের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের জেষ্ঠ্য সচিব হেলালুদ্দীন আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনা শুরু থেকে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যবদ্ধ একটি টিম জীবনের মোহ ভুলে কাজ করে যাচ্ছে। আর লকডাউন দেয়া হবে না। শীতে করোনা সেকেন্ড ওয়েব মোকাবেলায় এটি চালু করা হয়েছে। এতে সকল সুযোগ সুবিধা আছে। এখন করোনা হলে আর ভয় নেই। কারণ ইতোমধ্যে জেলা-উপজেলা পর্যায়ে চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক উন্নতি করা হয়েছে। আস্থার সাথে চিকিৎসা সুবিধা ভোগ করছে জেলাবাসী।

তিনি আরও বলেন, টিকা আসতে আরও অনেক দেরি। আর আসলেও তা সাধারণ মানুষের নাগালে সহজে আসবে না। তাই এই মুহুর্তে নিজেদের বেশি সচেতন হবে। বর্তমানে মাস্কই আসল টিকা। সবসময় হাত পরিস্কার রাখতে হবে। এড়িয়ে চলতে হবে জনসমাগম। এই তিনটি শর্ত পূরণ করলে কমবে আক্রান্তের ভয়াবহতা।
জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, কক্সবাজার পৌরসভার সাবেক ৩ বারের সফল জনপ্রিয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর উচ্চপদস্থ প্রতিনিধি ম্যানুয়েল মার্কেস পেরেরা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলির সঞ্চলনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবন্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রসূন কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা জাসদের সভাপতি নঈমুল চৌধুরী টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ফজলুল করিম সাঈদী, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া ও জেলা জাতীয় পার্টি নেতা মেহেরুজ্জামান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION