রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

সেন্টমার্টিনগামী জাহাজ সাড়ে ৫ শতাধিক পর্যটক নিয়ে ডুবোচরে আটকা

সেন্টমার্টিন, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের সেন্টমার্টিনে যাওয়ার পথে পর্যটকবাহী জাহাজ এমভি ফারহানক্রুজ জাহাজ ৪ ঘন্টা ধরে সাগরের ডুবোচরে আটকা পড়েছে। ওই জাহাজে সাড়ে ৫ শতাধিকেরও বেশি পযর্টক রয়েছে যা ধারণ ক্ষমতার চেয়ে বেশি।

টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন।

বৃহহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে টেকনাফ দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্য যাত্রা করে জাহাজটি। পথে মিয়ানমার সীমান্তবর্তি বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় সকাল সাড়ে ১১ টার দিকে আটকা পড়ে জাহাজটি। জাহাজে থাকা পর্যটকদের মধ্যে কান্নার রোল পড়ে যায় বলে জানা গেছে।

এ প্রসঙ্গে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘জাহাজ আটকা পড়ার খবর পেয়েছি। জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আটকে পড়া পযর্টকদের ১০টি বিশেষ বোটে সাগরের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হয়। সাড়ে চার ঘন্টা পর জাহাজটি সচল হয়ে পুনরায় সেন্টমার্টিন ঘাটে এসে পৌঁছায়। জাহাজটি বিকাল সাড়ে ৪টার দিকে আনুমানিক ৪৫০ জন পর্যটক নিয়ে পুনরায় টেকনাফের দমদমিয়া জেটিঘাঁটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। অতিরিক্ত যাত্রী বহন করার বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে এমভি ফারহান ক্রুজ জাহাজের ব্যবস্থাপক সোহেলের মুঠোফোনে নম্বরে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION