বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

মা-বাবার পাশে সমাহিত ম্যারাডোনা

ক্রীড়া ডেস্ক :

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু বিশ্বজুড়ে শোকের মাতম তুলেছে ফুটবলপ্রেমীদের মধ্যে। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৬০ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবল গ্রেট। জাতীয় বীরকে শেষ নজর দেখতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে ভক্তদের লম্বা লাইন পড়ে গিয়েছিল। তবে পারিবারিক সমারোহে ম্যারাডোনাকে চিরশায়িত করা হয়েছে তার বাবা-মার কবরের পাশে।

বৃহস্পতিবার ম্যারাডোনার শেষকৃত্যে হাজির ছিলেন তার ডজনখানেক আত্মীয় ও কাছের বন্ধুরা। কিন্তু দেশের এই লিজেন্ডকে শ্রদ্ধা জানাতে আগেই বিশাল ভিড় তৈরি হয়। কফিন নেওয়ার সময় কেউ অঝোরে কেঁদেছে, কেউ বা দূর থেকে চুমু দিয়েছে এবং প্রার্থনা করেছে।

কফিন ঢাকা ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকা ও জার্সিতে, যার পেছনে ছিল তার ট্রেডমার্ক ১০ নম্বর। জনসাধারণের জন্য ম্যারাডোনার মৃতদেহ নেওয়া হয় প্রেসিডেন্সিয়াল প্যালেসে। দুপুর গড়াতে ভক্তদের লাইন এক কিলোমিটারেরও বেশি লম্বা হতে থাকে। বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দেখার জন্য অনেকে জোর করে প্যালেসে ঢুকতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, গণ্ডগোল ঠেকাতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। পুলিশ বাড়াবাড়ি প্রতিক্রিয়া দেখিয়েছে বললেন রুবেন হার্নান্দেজ নামের এক শুভাকাঙ্ক্ষী, ‘আমরা লাইনে ধীরস্থির ছিলাম। হঠাৎ করে পুলিশ রাবার বুলেট ছুড়তে শুরু করলো। পাগল নাকি এরা, আমি তো ডিয়েগোকে শুধু বিদায় বলতে এসেছিলাম।

আনুষ্ঠানিকতা শেষে ম্যারাডোনার কফিন বহনকারী গাড়ি শহরের অদূরে বেল্লা ভিস্তা সিমেট্রিতে নিয়ে যায়। সেখানেই বাবা-মার পাশে দাফন করা হয় তাকে। এ সময় প্রেসিডেন্সিয়াল প্যালেসের বাইরে তৈরি হয় আবেগঘন মুহূর্ত। অপেক্ষারত ভক্ত-সমর্থকরা গান গেয়ে বিদায় জানান তাদের বীরকে। প্যালেস থেকে বেরিয়ে আসার সময়ও কাঁদছিলেন অনেকে, কেউ তাদের বন্ধুকে জড়িয়ে ধরে বলছিলেন, ‘কী হয়ে গেলো।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION