বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আ.লীগের মনোনয়ন পেলেন যারা ২৫ পৌরসভায়

আওয়ামী লীগ

ভয়েস নিউজ ডেস্ক:

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২৫ পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শনিবার (২৮ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী বাচাই করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপের পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর। এই নির্বাচনগুলো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে গ্রহণ করা হবে।

২৫ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী হলেন পঞ্চগড় পৌরসভায় জাকিয়া খাতুন, ঠাকুরগাঁও পীরগঞ্জে কশিরুল আলম, দিনাজপুরের ফুলবাড়ীতে খাজা মইন উদ্দীন, রংপুরের বদরগঞ্জে আহাসানুল হক চৌধুরী, কুড়িগ্রামে পৌরসভায় কাজিউল ইসলাম।
রাজশাহীর পুঠিয়া পৌরসভায় রবিউল ইসলাম, কাটাখালী পৌরসভায় আব্বাস আলী, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী, পাবনার চাটমোহরে সাখাওয়াত হোসেন সাখো, কুষ্টিয়ার খোকসায় আল মাছুম মুর্শেদ, খুলনার চালনায় সনত কুমার বিশ্বাস এবং চুয়াডাঙ্গা পৌরসভায় রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার মনোনয়ন পেয়েছেন।

বরগুনা জেলার বেতাগীতে এ বি এম গোলাম কবির, পটুয়াখালীর কুয়াকাটাতে আ. বারেক মোল্লা, বরিশালের উজিপুরে গিয়াস উদ্দিন বেপারী, বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়া, মানিকগঞ্জ পৌরসভায় রমজান আলী, ধামরাইয়ে গোলাম কবির, গাজীপুরের শ্রীপুর পৌরসভায় আনিছুর রহমানকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভায় এস.এম. ইকবাল হোসেন (সুমন), নেত্রকোনার মদনে আব্দুল হান্নান তালুকদার, সুনামগঞ্জের দীরাইয়ে বিশ্বজিত রায়, মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাসুদউজ্জামান মাসুক এবং চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় বদিউল আলমকে মনোনয়ন দেয়া হয়েছে। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION