মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

গোলশূন্য ড্র করে শীর্ষে টটেলহ্যাম

খেলাধুলা ডেস্ক:

চেলসির মাঠে গোলশূন্য ড্র করেও প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে ফিরেছে টটেনহ্যাম।চলতি মৌসুমে অ্যাওয়ে ম্যাচ থেকে ১৩ পয়েন্ট পাওয়া টটেনহ্যামের এখন পর্যন্ত মোট সংগ্রহ ২১। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলেরও ২১ পয়েন্ট। গোল ব্যবধানে পিছিয়ে তারা।

১৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি। সাউদাম্পটনের মাঠে ৩-২ গোলে জেতা ম্যানচেস্টার ইউনাইটেড ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।স্ট্যামফোর্ড ব্রিজে রবিবার চেলসি বল দখলে এগিয়ে থাকলেও তাদের আক্রমণে তেমন ধার ছিল না। বিরতির আগে কোনো দলই নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি।

প্রথম উল্লেখযোগ্য সুযোগ পান টটেনহ্যামের স্টিভেন বের্গভিন। তবে ভালো পজিশন থেকে উড়িয়ে মেরে হতাশ করেন এই ডাচ ফরোয়ার্ড। আর সের্জ অরিয়েরের শট ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক এদুয়াঁ মঁদি।দ্বিতীয়ার্ধেও সেই একইভাবে চলতে থাকে খেলা। প্রতিপক্ষ গোলরক্ষককে কেউই তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারছিল না।যোগ করা সময়ে ডি-বক্সে গোলরক্ষক উগো লরিসকে একা পেয়েও অলিভিয়ে জিরুদ শট নিতে ব্যর্থ হওয়ায় টানা তিন জয়ের পর পয়েন্ট হারায় চেলসি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION