বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

মেহেদী হত্যার ৭দিন: তোমার খুনিদের  বিচার কী পাবনা?

জিকির উল্লাহ জিকু:

“আমাকে তুমি ছোট বোন বলে আর ডাকবেনা? তোমার খুনিদের  বিচার কী পাবনা? আইন কী তোমার খুনীদের ফাঁসি দিবেনা? মানববন্ধনে বিচার চাইতে গিয়ে মেহেদী হাসানের ছোট বোনের বুক ফাটা এমন করুন আর্তনাদ।

হত্যার প্রতিবাদ ও প্রকৃত খুনীদের বিচারের দাবী নিয়ে শনিবার (৯ মে) শাপলাপুর উচ্চ বিদ্যালয় মাঠে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানবন্ধনে মেহেদীর ছোট বোন এমন আশংকার সাথে দাবী তুলেন।

জানাযায়, মহেশখালীতে কলেজ ছাত্র মেহেদী হাসান মিরাজ হত্যার ৭দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মামলা হয়নি থানায়।

আয়োজিত সমাবেশে এসময় ছাত্ররা হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান সরওয়ার, এবং শাহেদ, সরওয়ার  হত্যাকান্ডে জড়িত আছে দাবী করে গ্রেফতার এবং শাস্তি চান। মানববন্ধনে ঘটনার ৭দিন অতিবাহিত হলেও থানা পুলিশ মামলা না নেওয়ায় এবং আসামী গ্রেপ্তার না করায় নিন্দা জানায় তারা।

উল্লেখ্য যে, গত ২ মে সন্ধ্যায় শাপলাপুর ইউনিয়নের জেএম ঘাট নয়াপাড়া এলাকায় সন্ত্রাসীদের হাতে আহত হয়ে ৫ মে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কলেজ ছাত্র মেহেদী।

মানববন্ধনে বক্তারা বলেন, শাপলাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ওসমান সরওয়ার ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় এর আগেও লোকমান হত্যাকান্ড ঘটিয়েছিল। এবার ওসমানের ইন্দনে হত্যা করা হয়েছে কলেজ ছাত্র মেহেদীকে। কিন্তু এখনো পর্যন্ত মহেশখালী থানা পুলিশ কোন আসামী গ্রেপ্তার করেনি।

অন্যদিকে মেহেদী হাসান মিরাজ হত্যা কান্ডে জড়িত নয় দাবী করে গতকাল গণমাধ্যমে একটি বিবৃতি দেন শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডা. ওসমান। তার দাবী এটি প্রতিপক্ষের ষড়যন্ত্র।

নিহতের ভাই আবু হানিফ জানান, ঘটনার পর থেকে এখনো পর্যন্ত অদৃশ্য কারণে মামলা হয়নি। এদিকে হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরাফেরা করায় নিহতে পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছে।

সমাবেশে বক্তব্য রাখেন সাদেক হোসেন,মোঃ মোজাহেদ,রবিউল হাসান রুবেল,রহিম বিন হোসাইন, আবু হানিফ,ইকবাল হোসেন সাগর,ওয়াজ উদ্দিন, হাবিব উল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION