মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

চতুর্থবার করোনামুক্ত হয়ে কাতার যাচ্ছে জেমি ডে

খেলাধুলা ডেস্ক:

টানা চতুর্থবার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ এসেছিল জেমি ডের। আজ পঞ্চমবারের পরীক্ষায় অবশ্য সুখবর পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ। রাতে যে ফল পেয়েছেন তাতে এসেছে ‘নেগেটিভ’। তাই কাতারে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে এখন আর কোনও সমস্যাই রইলো না।

আগামী বুধবার সকালে কাতারগামী বিমানে চড়বেন ডে। সেখানে গিয়ে অবশ্য তাকে ২৪ ঘন্টার কোয়ারেন্টিনে থাকতে হবে। ডে নিজেই বাংলা ট্রিবিউন কে বলেছেন, ‘অবশেষে নেগেটিভ ফল এসেছে। আমি অনেক খুশি। আগামী বুধবার কাতার যাচ্ছি আমি। আশা করছি ৪ ডিসেম্বর ম্যাচে ডাগ আউটে দাড়াতে পারবো।’

ডের অনুপস্থিতিতে তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস সবকিছু দেখভাল করছেন। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ থেকেই মূলত দলের দায়িত্বে তিনি। ভীষণভাবেই অভাব বোধ করছিলেন খেলোয়াড়েরা। সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় মামুনুল থেকে শুরু করে নবীনতম খেলোয়াড়- সবার কন্ঠে ছিল একই সুর। এখন দলের সঙ্গে ডে যোগ দিলে নিশ্চিত করেই দলের সবাই উজ্জীবিত হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION