মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

‘গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড’ জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

খেলাধুলা ডেস্ক:

লিওনেল মেসি, রবের্ত লেভানদোভস্কিদের পেছনে ফেলে চলতি বছরের ‘গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড’ জিতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে সাফল্যের মুকুটে নতুন পালক যোগ হলো জুভেন্টাসের এই পর্তুগিজ ফরোয়ার্ডের।

একজন ফুটবলার কেবল একবারই জিততে পারেন পুরস্কারটি। আর মঙ্গলবার রোনালদোর নাম ঘোষণা করা হয়।

১৮তম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার পেলেন রোনালদো। ২০০৩ সালে চালু হওয়া পুরস্কারটি প্রথম পেয়েছিলেন সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড রবের্তো বাজিও।

২০১৯-২০ মৌসুমে ৪৬টি খেলায় ৩৭টি গোল করে এবার সারা বিশ্বের ভক্তদের ভোট জিতে নিলেন রোনালদো।

সাংবাদিকদের একটি প্যানেল প্রথমে ১০ জন খেলোয়াড়কে মনোনীত করেন। এরপর অনলাইনে ভোটের মাধ্যমে নির্বাচিত হন বিজয়ী।

প্রথম পর্তুগিজ খেলোয়াড় হিসেবে পুরস্কারটি জিতলেন রোনালদো।

বার্সেলোনার মেসি, বায়ার্ন মিউনিখের লেভানদোভস্কি, লিভারপুলের মোহাম্মদ সালাহ ছাড়াও এবারের সংক্ষিপ্ত তালিকায় রোনালদোর সঙ্গে ছিলেন পিএসজির নেইমার, রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস, ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরো, বার্সার জেরার্ড পিকে, ইন্টার মিলানের আর্তুরো ভিদাল ও জুভেন্টাসের জিওর্জিও চিলিনি।

এর আগে গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড পাওয়া ফুটবলারদের মধ্যে আছেন রোনালদিনিয়ো, ইকের কাসিয়াস, জ্লাতান ইব্রাহিমোভিচ, জানলুইজি বুফ্ফন, সামুয়েল এতো, দিদিয়ের দ্রগবা, রায়ান গিগস, এদিনসন কাভানি ও ফ্রান্সেসকো তত্তি।

গত বছর পুরস্কারটি জিতেছিলেন রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION