বুধবার, ১৭ Jun ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

দেশে অ্যান্টিজেন টেস্ট উদ্বোধন

ভয়েস নিউজ ডেস্ক:
দেশের দশটি জেলায় অ্যান্টিজেন টেস্ট চালু হয়েছে। শনিবার সকাল ১০টায় এক ভার্চুয়াল অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় মন্ত্রী বলেন, কভিড-১৯ চিকিৎসার জন্য পরীক্ষা করানো অনেক জরুরি। যেসব জেলায় পিসিআর ল্যাব নেই সেসব জেলায় অ্যান্টিজেন টেস্ট শুরু করছি।

এতে অল্প সময়ের মধ্যে টেস্টের রেজাল্ট পাওয়া যায়।
প্রাথমিকভাবে পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, পটুয়াখালী, মেহেরপুর, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মাদারীপুর ও সিলেটে টেস্ট চালু হচ্ছে।

এ প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, পর্যায়ক্রমে দেশের যেসব জেলায় পিসিআর ল্যাব নেই, সেসব জেলায় অ্যান্টিজেন শুরু করা হবে।

অনুষ্ঠানের শুরুতে পা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, অ্যান্টিজেন টেস্ট লক্ষণ উপসর্গ দেখা দেওয়ার সাত দিনের মধ্যে করা হবে। দেশের দশটি সরকারি হাসপাতালের ল্যাবে এ টেস্ট করা হবে। এতে পিসিআর টেস্টের ওপর চাপ কমবে।

আরও বলেন, পিসিআর টেস্টের সীমাবদ্ধতা হলো এর সেনসিটিভিটি কম তাই ভুল পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। তাই অ্যান্টিজেন টেস্টে কোন রোগী নেগেটিভ হলে তাকে আবার পিসিআর টেস্ট করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION